চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা ব্যাংককে একীভূত করছে না এক্সিম ব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 24, ডিসেম্বর 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
পদ্মা ব্যাংক ও এক্সিম ব্যাংকের লোগো, ব্যাংকিং সংস্থার সম্মিলিত চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋণ অনিয়ম আর অব্যবস্থাপনায় ডুবতে বসা পদ্মা ব্যাংক পিএলসিকে একীভূত করবে না পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক)।

সোমবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়।

এর আগে, চলতি বছরের ১৪ মার্চ এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ব্যাংকটি তার এই সিদ্ধান্তের বিষয়টি দুই স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়ে দিয়েছিল। পর্ষদ সভার সিদ্ধান্তের আলোকে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে গত ১৮ মার্চ এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংক একটি সমঝোতা স্মারক সই করে। ব্যাংক দুটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকরা ওই চুক্তিতে সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নরসহ অন্যান্য কর্মকর্তা এবং ব্যাংক দুটির চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।

চুক্তি সই অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, দেশের উন্নয়নে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।

গত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের অপশাসনে ব্যাংকিং খাতের অবস্থা নাজুক হয়ে উঠলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক অস্তিত্ব সঙ্কটে থাকা দূর্বল ব্যাংকগুলোকে তুলনামূলক সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে এক্সিম ব্যাংককে নির্দেশনা দেওয়া হয় পদ্মা ব্যাংককে একীভূত করার।

তবে গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতের লাগামহীন অনিয়ম ও নৈরাজ্য ঠেকাতে পদ্মা ব্যাংক ও এক্সিম ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়। এক্সিম ব্যাংকে নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর আভাস দেওয়া হয় তারা শেষ পর্যন্ত পদ্মা ব্যাংককে একীভূত না-ও করতে পারে। আজ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

Tags: এক্সিম ব্যাংকপদ্মা ব্যাংক
Previous Post

বান্দরবান সীমান্তে চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার

Next Post

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে: ২ শিশুর মৃত্যু

Next Post
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিত একজন ফায়ারফাইটার. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে: ২ শিশুর মৃত্যু

প্রেমের কবিতা নিয়ে দুই যুবকের ছবি, বাংলা সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কবিতায় প্রেম’ দিয়ে বছর শুরু হচ্ছে তাদের!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT