চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঐতিহ্যবাহী’ সাদা পোশাকে খেলতে মরিয়া জ্যোতি-রাবেয়ারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 অপরাহ্ন 20, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল সাদা পোশাকে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ঘরোয়া ক্রিকেটে এর আগে দুদিনের ম্যাচ হয়েছে। এই প্রথম তিনদিনের প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (ডব্লিউবিসিএল) আয়োজন করতে যাচ্ছে বিসিবি। চার দল নিয়ে শনিবার রাজশাহীতে গড়াবে এই লিগ। টুর্নামেন্ট ঘিরে উচ্ছ্বসিত জ্যোতি-সোবহানারা।

জাতীয় দলের চার সিনিয়র ক্রিকেটারের নেতৃত্বে আসরে অংশ নিবে চারটি দল। সাউথ জোন, নর্থ জোন, সেন্ট্রাল জোন এবং ইস্ট জোনে ভাগ হয়ে খেলবে মেয়েরা।

লাল-সবুজদের নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নেতৃত্ব দেবেন সেন্ট্রাল জোনের। টুর্নামেন্ট শুরুর আগের দিন বিসিবির দেয়া এক ভিডিও বার্তায় ২৭ বর্ষী জ্যোতি বলেছেন, ‘আমার অনুভূতি হচ্ছে অন্যান্য ফরম্যাটের চেয়ে সাদা পোশাকের ক্রিকেটটা আসলে ঐতিহ্যবাহী। সাদা জার্সিতে আসলে অন্যরকম একটা অনুভূতি আছে। আমার জন্য এটা প্রথম অভিজ্ঞতা হতে চলেছে এমনকি দলের অন্যান্যদের জন্যও। অবশ্যই এ নিয়ে আমি অনেক বেশি রোমাঞ্চিত।’

নর্থ জোনের অধিনায়ক সোবহানা মোস্তারি বলেছেন, ‘অনেক দিন পর সাদা পোশাকে খেলতে পারাতে আমরা অনেক বেশি উচ্ছ্বসিত। এই ধরণের একটা ক্রিকেটের খেলব এটা আসলেই দারুণ একটি ব্যাপার।’

ভিন্ন ফরম্যাটের প্রস্তুতি নিতেও বেশ উপভোগ করছেন ফাহিমা খাতুন। ইস্ট জোনের অধিনায়ক লেগস্পিনার ফাহিমা বলেছেন, ‘আমরা সবশেষ কিছু ওয়ানডে ম্যাচ খেলেছি, টি-টুয়েন্টি খেলেছি এবং তারপরই এমন আলাদা একটা ফরম্যাটে আসা, সেখানে নিজেদেরকে প্রস্তুত করা- এই বিষয়গুলো আসলে আমরা নিজেরা খুব উপভোগ করছি।’

সাউথ জোনের নেতৃত্বে থাকা রাবেয়া খান বলেছেন, ‘২০২১ সালে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি। যদিও এই সময়ের মধ্যে আমরা এখনও শুরু করতে পারিনি। কিন্তু বিসিবি আস্তে আস্তে শুরু করেছে। তিন দিন থেকে এটা শুরু হচ্ছে। আশা করি সামনে আরও ভালোভাবে ফিরতে পারব।’

শনিবার রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে শুরু হবে সাউথ ও ইস্ট জোনের ম্যাচ। একইদিনে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হবে সেন্ট্রাল ও নর্থ জোন।

Tags: জ্যোতিডব্লিউবিসিএলরাজশাহীরাবেয়ালিড স্পোর্টস
Previous Post

এটিজেএফবি’র নেতৃত্বে তানজিম-বাতেন

Next Post

‘নির্বাচন যখনই হোক বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’

Next Post
নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'নির্বাচন যখনই হোক বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন'

ঢাকায় জাপান-বাংলাদেশ রিটায়ারমেন্ট হোমসের উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় চালু হলো জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT