চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার কলকাতার ছবিতে অলির গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 অপরাহ্ন 20, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
অলির গান কলকাতার ছবিতে, বাংলার সাংস্কৃতিক পরিবেশের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জনপ্রিয় গীতিকার সোমেশ্বর অলি এবার কলকাতার ছবিতে গান লিখলেন। প্রসেনজিৎ অভিনীত ‘অমর সঙ্গী’ নামে নতুন করে টলিউডে নির্মিত হচ্ছে সিনেমা। যেখানে প্রেমের সঙ্গে মিশে যাবে ভূতের ভয় আবার থাকবে কমেডিও।

দিব্য চ্যাটার্জির পরিচালনায় এতে জুটি বেঁধেছেন বিক্রম চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। এ ছবিতে ‘পুরনো প্রেমের পদ্য’ নামে একটি গান লিখলেন সোমেশ্বর অলি।

তিনি বলেন, ‘সোহিনী-বিক্রম অভিনীত ছবিটিতে লিখেছি, আগামী ৩১ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। এর আগেই আসবে গান। এটা কলকাতায় আমার প্রথম গান। এর সংগীত করেছেন অর্কপ্রভু।

শাকিব খানের ‘প্রিয়তমা’য় তুমুল আলোচিত হয় অলির লেখা ‘ঈশ্বর’ গানটি। আর কলকাতায় যুক্ত হওয়ার পেছনে ‘ঈশ্বর’ও হাত রয়েছে বলে জানান এই গীতিকার।

বিখ্যাত গান ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’-এর গীতিকার অলির ভাষ্য, ‘বাংলাদেশি একজন সাংবাদিকের সঙ্গে কানে পরিচয় হয়েছিল ওই নির্মাতার। নির্মাতা “ঈশ্বর” গান শোনার পর ওই সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে এবং আমার সঙ্গে কথা বলে।’

সম্প্রতি অবমুক্ত হয়েছে ‘অমর সঙ্গী’র পোস্টার। এতে দেখা যাচ্ছে সাদা কালো সোহিনী হাঁ করে যেন ভয় দেখাচ্ছেন। আর তার ঘাড়ে চেপে হাসছেন বিক্রম। ফলে পোস্টার দেখেই খানিক আন্দাজ করা যাচ্ছে যে, কাকে এই সিনেমাতে ভূতের চরিত্রে দেখা যেতে পারে।

যদিও সেই অনুমান কতটা সত্যি সেটা সিনেমা দেখলেই বোঝা যাবে। এটি প্রযোজনা করেছেন অভিনব ঘোষ, ড্রিমস অন সেল এবং হ্যান্ডিক্রাফট পিকচার্স।

Tags: ঈশ্বরপ্রিয়তমাবিক্রমলিড বিনোদনসোমেশ্বর অলিসোহিনী
Previous Post

বাজারে সবজির দাম কমলেও, কমছে না চালের দাম

Next Post

ট্রাম্প-মাস্কের আপত্তিতে মার্কিন সরকারের কার্যক্রম বন্ধের শঙ্কা

Next Post
ট্রাম্প ও মাস্কের ছবি, দুইজনের মুখের ছবি, রাজনৈতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প-মাস্কের আপত্তিতে মার্কিন সরকারের কার্যক্রম বন্ধের শঙ্কা

ম্যানেজার ও খেলোয়াড়ের মধ্যে সংবেদনশীল আলাপচারিতা, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলবন্যার ম্যাচে হেরে ইউনাইটেড কোচ বললেন ‘ভুল’ করেননি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT