চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম ওয়াসার বিল পরিশোধ হবে নগদে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 অপরাহ্ন 19, ডিসেম্বর 2024
in কর্পোরেট নিউজ
A A
চট্টগ্রাম ওয়াসার বিল পরিশোধের জন্য কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম ওয়াসার গ্রাহকদের বিল পরিশোধের জন্য ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদের সাথে চুক্তি নবায়ন করেছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির ফলে আগের চেয়েও স্বচ্ছন্দে ডিজিটাল উপায়ে পানির বিল পরিশোধে করতে পারবেন চট্টগ্রাম ওয়াসার গ্রাহকরা।

সম্প্রতি নিজেদের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবা নগদের সাথে এই চুক্তি নবায়ন করে চট্টগ্রাম ওয়াসা।

নগদ লিমিটেডের পক্ষে প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার, ডিরেক্টর,বাংলাদেশ ব্যাংক এবং চট্টগ্রাম ওয়াসার পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মোঃ লাল হোসেন (যুগ্ম সচিব) এই নবায়নকৃত চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদ ও চট্টগ্রাম ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নগদ ও চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা উভয় প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়ে বলেন, এই চুক্তি বন্দর নগরীর গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। তারা আশা করেন, এভাবে দেশের প্রতিটি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হবে এবং সাধারন মানুষের সেবা গ্রহন এবং লেনদেন প্রক্রিয়া সহজতর হবে।

এই চুক্তির ফলে চট্টগ্রাম ওয়াসার গ্রাহকরা এখন থেকে তাদের পানির বিল নগদের মাধ্যমে আরও সহজে, দ্রুত ও সুরক্ষিতভাবে পরিশোধ করতে পারবেন। সে জন্য নগদ অ্যাপ বা ইউএসএসডি থেকে বিল অপশনে গিয়ে চট্টগ্রাম ওয়াসা নির্বাচন করে বিল প্রদান করা যাবে।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে চট্টগ্রাম ওয়াসার গ্রাহকদের এই সেবা প্রদান করে আসছে নগদ। এখন দুই কতৃপক্ষ আশা করছে, এই চুক্তির ফলে গ্রাহকদের সেবা গ্রহন আরও মসৃন হবে।

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ মাত্র সাড়ে পাঁচ বছরে দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে বিরাট সাফল্য দেখিয়েছে। বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার সেবার বিল প্রদানকে সহজ করায় এই প্রতিষ্ঠানটি বড় ভূমিকা রেখেছে।

Tags: চট্টগ্রামনগদপরিশোধ
Previous Post

ভারতীয় নৌবাহিনীর স্পিডবোটের সঙ্গে লঞ্চের সংঘর্ষে নিহত ১৩

Next Post

সম্মিলিত প্রচেষ্টায় বেঁচে থাকবে আমাদের বন ও বন্যপ্রাণী

Next Post
বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্মিলিত প্রচেষ্টায় বেঁচে থাকবে আমাদের বন ও বন্যপ্রাণী

শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT