চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় নৌবাহিনীর স্পিডবোটের সঙ্গে লঞ্চের সংঘর্ষে নিহত ১৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 19, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নৌদুর্ঘটনায় লঞ্চ ও স্পিডবোটের ধ্বংসাবশেষ জলরাশিতে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ
সোর্স: ডয়চে ভেলে

মুম্বাইয়ের উপকূলে ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোটের সঙ্গে যাত্রীবাহী একটি লঞ্চের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। 

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়ার ফেরিঘাট থেকে ১১০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল লঞ্চটি। সেই সময় নৌবাহিনীর একটি স্পিডবোট লঞ্চটিতে ধাক্কা মারে।

জানা গেছে, এই স্পিডবোটের ইঞ্জিনের ট্রায়াল চলছিল। সেসময় স্পিডবোটের নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি। তা গিয়ে লঞ্চে ধাক্কা মারে। নৌবাহিনী বিবৃতি দিয়ে জানিয়েছে, এই দুর্ঘটনায় ১৩ জন মারা গেছেন। তার মধ্য়ে ১০ জন লঞ্চের যাত্রী, একজন নৌবাহিনীর অফিসার, দুইজন স্পিডবোটের যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থার কর্মী। লঞ্চের একশজন যাত্রী ও নৌবাহিনীর স্পিডবোটের দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

নৌবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, যাত্রবাহী লঞ্চের নাম ছিল ‘নীলকমল’। চারটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোটটি লঞ্চে ধাক্কা মারে।

দুর্ঘটনার দুই ঘণ্টা পরে আপলোড করা ভিডিওতে দেখা গেছে, স্পিডবোটটি গিয়ে লঞ্চে ধাক্কা মারছে। ওই লঞ্চটি গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্য়ান্টা দ্বীপে যাচ্ছিল। প্রতিদিনই এলিফ্যান্টা দ্বীপে পাহাড় কেটে বানানো গুহা দেখতে প্রচুর মানুষ যান। মুম্বাইয়ের অন্যতম পর্যটনস্থল এই এলিফ্যান্টা গুহা। তাই লঞ্চগুলোতে প্রচুর পর্যটকও থাকেন।

দুর্ঘটনার পরই নৌবাহিনী, উপকূলরক্ষী, পুলিশ ও স্থানীয় মৎস্যজীবীরা উদ্ধারকাজ শুরু করেন। চারটি হেলিকপ্টারকেও কাজে লাগানো হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তিনি মর্মাহত। নিহতদের পরিবারকে শোক জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে দুই লাখ টাকা দেয়ার কথাও জানানো হয়েছে। এছাড়া মহারাষ্ট্র সরকার মৃতের পরিবারকে পাঁচ লাখ টাকা দেয়ার কথা ঘোষণা করেছে।

Tags: ডয়চে ভেলেডিডব্লিউডিডব্লিউ স্টোরিনৌবাহিনীভারতীয় নৌবাহিনীস্পিডবোট
Previous Post

‘ওয়াক্ত’ দিয়ে শুরু হচ্ছে ‘ষ’ এর দ্বিতীয় সিজন

Next Post

চট্টগ্রাম ওয়াসার বিল পরিশোধ হবে নগদে

Next Post
চট্টগ্রাম ওয়াসার বিল পরিশোধের জন্য কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম ওয়াসার বিল পরিশোধ হবে নগদে

বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্মিলিত প্রচেষ্টায় বেঁচে থাকবে আমাদের বন ও বন্যপ্রাণী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT