চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ আইনশৃঙ্খলা কর্মকর্তার পাসপোর্ট স্থগিতসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 পূর্বাহ্ন 19, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
বাংলাদেশ সরকারের লোগো, যেখানে মানচিত্র ও জাতীয় পতাকা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুমের সঙ্গে জড়িত ২০ সেনা ও পুলিশ কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিতসহ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। আদেশে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আরও ২০ জন সরকারি কর্মকর্তার গুমসংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া গেছে। তদন্তের প্রয়োজনে বর্ণিত ব্যক্তিরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যে তাদের পাসপোর্ট স্থগিত করে দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যেসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন, র‌্যাবের সাবেক ডিজি মোখলেছুর রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক এডিজি (বর্তমানে গ্রেপ্তার) জিয়াউল আহসান ও কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, র‌্যাব-৭-এর সাবেক সিও লেফটেন্যান্ট কর্নেল মেফতা উদ্দিন আহমেদ, অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির (সাবেক র‌্যাব সিও-৪) ও শাহাবুদ্দিন খান (সাবেক র‌্যাব সিও-১০), র‌্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম, র‌্যাব-১১-এর সাবেক সিও লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, র‌্যাব-১-এর সাবেক সিও লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম, সিটিটিসির প্রধান পলাতক এসবিপ্রধান মনিরুল ইসলাম ও ডিআইজি মো. আসাদুজ্জামান, ডিবিপ্রধান হারুন অর রশীদ, ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, সিটিটিসির সাবেক এডিসি তৌহিদুল ইসলাম, ডিজিএফআইর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম ও মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুর রহমান সিদ্দিক।

Tags: গুমদেশত্যাগে নিষেধাজ্ঞাপাসপোর্টপুলিশসেনাস্থগিত
Previous Post

বাংলাদেশকে আরও ৬৪ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

Next Post

আম্বেদকরের অবমাননার জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে 

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আম্বেদকরের অবমাননার জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে 

রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন, উল্লাসে ভাসছে দলটি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন রিয়াল, আনচেলত্তির জন্য ‘বিশেষ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT