চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপে প্রতি চারজনে একজন কর্মী অভিবাসী: আইএলও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 18, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশি রাঁধুনি রান্নাঘরে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শক্তিশালী অর্থনীতির দেশগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অভিবাসীরা৷ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক প্রতিবেদনে এই তথ্য বেরিয়ে এসেছে।

সোমবার প্রকাশিত জাতিসংঘের এই সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, উত্তর, পশ্চিম এবং দক্ষিণ ইউরোপের দেশগুলোতে প্রতি চারজনের মধ্যে প্রায় একজন শ্রমিক অভিবাসী৷ গত এক দশকে এই দেশগুলোতে অভিবাসী কর্মীর সংখ্যা বেড়েছে৷ সেই সংখ্যা ২২ দশমিক ৫ ভাগ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৩ ভাগ।

প্রতিবেদনে বলা হয়, শ্রমখাতে অভিবাসীদের অংশগ্রহণের মাত্রা ইউরোপ, আরব এবং উত্তর অ্যামেরিকার দেশগুলোতে বেশি। এর কারণ হিসেবে ওই দেশগুলোতে প্রবীণদের সংখ্যা বাড়তে থাকার কথা উল্লেখ করা হয়৷ অবসরে যাওয়া ব্যক্তিদের পেশাগুলোতে অভিবাসীরা নিযুক্ত হচ্ছেন বলে জানানো হয়।

প্রতিবেদনে অভিবাসী শ্রমিক বলতে, নিজদেশের বাইরে গিয়ে অন্য দেশে কর্মরতদের বোঝানো হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার এই প্রতিবেদনটিতে ওয়ার্ক ভিসায় কর্মরত এবং অনিয়মিত অভিবাসী যারা কর্মরত আছেন উভয়কেই বুঝানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই অভিবাসী শ্রমিকদের দৃই তৃতীয়াংশই সার্ভিস ইন্ডাস্ট্রিতে কর্মরত রয়েছেন।

আইএলও জানায়, ২০১৩ সাল থেকে ২০২২ সাল অর্থাৎ এক দশকে সারা বিশ্বে অভিবাসী শ্রমিকের প্রায় তিন কোটি বেড়েছে৷ ২০২২ সালে সারা বিশ্বে মোট অভিবাসী শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৭০ লাখে৷ এর মধ্যে ১০ কোটি ২৭ লাখ পুরুষ এবং ছয় কোটি ৪৯ লাখ নারী।

এই অভিবাসীদের মধ্যে ৭ দশমিক ২ ভাগ বেকার৷ বেকারের এই সংখ্যা অভিবাসীরা যেই দেশটিতে অবস্থান করছেন ওই দেশের নাগরিকদের তুলনায় দুই ভাগ বেশি।

আইএলও বলছে, ভাষাগত সীমাবদ্ধতা, যোগ্যতার স্বীকৃতা না পাওয়া এবং বৈষম্যেসহ নানা কারণে অভিবাসীদের মধ্যে বেকারত্বের হার কিছুটা বেশি।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)

Tags: অভিবাসীআইএলওআন্তর্জাতিক শ্রম সংস্থাইউরোপ
Previous Post

বৃষ্টি আর আলোকস্বল্পতায় রক্ষা ভারতের

Next Post

ট্রাইব্যুনালে মাইকেল চাকমার গুমের অভিযোগ

Next Post
মাইকেল চাকমার গুমের অভিযোগে ট্রাইব্যুনালে সাক্ষ্যদান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাইব্যুনালে মাইকেল চাকমার গুমের অভিযোগ

রাশিয়ার জেনারেল ইগর কিরিলভের ছবি, তিনি একটি সরকারি বৈঠকে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিস্ফোরণে নিহত রাশিয়ার জেনারেল ইগর কিরিলভ কে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT