চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফর শেষ করলেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ আকাবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 17, ডিসেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নাসার প্রধান মহাকাশচারী জোসেফ আকাবা বাংলাদেশের দর্শকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম. আকাবা সফলভাবে তার ঐতিহাসিক বাংলাদেশ সফর সম্পন্ন করেছেন। এই সফরে তিনি তরুণ সমাজ, একাডেমিয়া, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমের সাথে কার্যকরী মতবিনিময় করেছেন।

সফরের অংশ হিসেবে আকাবা শিক্ষার্থীদের সাথে ইন্টারঅ্যাক্টিভ সেশনে অংশ নেন এবং তরুণদের মহাকাশ বিজ্ঞান, রোবটিক্স, স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত), গবেষণা এবং শিক্ষাক্ষেত্রে ক্যারিয়ার গড়তে উদ্বুদ্ধ করেন। তিনি মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন এবং জলবায়ু সংকটসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার সম্ভাবনা তুলে ধরেন।

আকাবা বিভিন্ন গণমাধ্যম সাক্ষাৎকারে অংশ নিয়ে নাসার বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান এবং আর্টেমিস অ্যাকর্ডের মাধ্যমে বাংলাদেশ কীভাবে মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তিগত উদ্ভাবনে অংশীদারিত্ব গড়ে তুলতে পারে, সে বিষয়ে আলোকপাত করেন।

উল্লেখ্য, আর্টেমিস অ্যাকর্ড মহাকাশে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার নীতিকে উৎসাহিত করে এবং বাংলাদেশ ও নাসার মধ্যে মহাকাশ ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়তা করবে।

জোসেফ এম. আকাবা একজন আমেরিকান শিক্ষক, হাইড্রোজিওলোজিস্ট ও প্রাক্তন পিস কর্পস স্বেচ্ছাসেবক। ২০০৪ সালের মে মাসে তিনি পুয়ের্তো রিকান বংশোদ্ভূত প্রথম ব্যক্তি হিসেবে নাসার মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ২০২৩ সালে আকাবা নাসার অ্যাস্ট্রোনট অফিসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

একজন অভিজ্ঞ মহাকাশচারী হিসেবে আকাবা তিনটি মহাকাশ অভিযানে অংশ নিয়ে মহাকাশে ৩০৬ দিনেরও বেশি সময় অতিবাহিত করেছেন। এই সময়ে তিনি মহাকাশে গবেষণা পরিচালনা এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক কার্যক্রম সম্পাদন করেছেন।

Tags: জোসেফ এম. আকাবা
Previous Post

শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে না রাখার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন

Next Post

চার বছর নিষিদ্ধ হতে পারেন চেলসি তারকা মুড্রেক

Next Post
চেলসি ফুটবল খেলোয়াড় মুড্রেক মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছর নিষিদ্ধ হতে পারেন চেলসি তারকা মুড্রেক

স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল, জানতাম না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT