চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের পর্যটন মেলায় নেই বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 17, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের পর্যটন মেলায় বাংলাদেশ অংশগ্রহণ করছে না. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক অস্থিরতার কারণে এবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে আয়োজিত অষ্টম বেঙ্গল ট্রাভেল মার্টে (বিটিএম) অংশ নিচ্ছে না বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলায় অংশ নিচ্ছে নেপাল ও ভুটান।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, বিটিএম আয়োজক কমিটির চেয়ারম্যান সন্দীপন ঘোষ জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)’ এবারের মেলায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

গত আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ভারত সফরে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমে গেছে। বিশেষ করে, ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত সিকিম ও উত্তরবঙ্গে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ছিল ২৭ হাজারের বেশি। তবে সাম্প্রতিক অস্থিরতার কারণে এই পর্যটন প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মেলার অন্যতম আয়োজক ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (ইএইচটিটিওএ) জানায়, নেপাল ও ভুটানের পর্যটন স্থাপনাগুলো এবার মেলার মূল আকর্ষণ। ভুটানের পর্যটন শিল্পের প্রতিনিধিরা প্রথমবারের মতো বিটিএম-এ অংশ নিচ্ছেন।

ইএইচটিটিওএর সাধারণ সম্পাদক দেবাশিস চক্রবর্তী জানান, মেলার সময় ভুটানের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের (এইচআরএবি) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। ভুটান প্রতিবছর ৫ লাখের বেশি পর্যটক আকর্ষণ করে, যার ৬০ শতাংশ ভারতীয়। ভারতের উত্তরবঙ্গের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়ায় ভুটান সীমান্ত পর্যটনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের সিনিয়র ম্যানেজার সূর্য থাপালিয়া জানিয়েছেন, মেলায় নেপালের পূর্বাঞ্চলের পর্যটন স্থানগুলো তুলে ধরা হবে। পূর্ব নেপালের মন্দির, ধর্মীয় স্থান, বনভূমি এবং হিমালয়ের মনোরম দৃশ্য ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

কোভিড-১৯ মহামারির পর ভারতের উত্তরবঙ্গ এবং সিকিমের পর্যটন খাত পুনরুদ্ধারের চেষ্টা করছে। তবে বাংলাদেশি পর্যটকদের অভাব এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রভাব তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

Tags: পর্যটন মেলাবাংলাদেশভারত
Previous Post

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রুপান্তরিত হতে পারে: অ্যাটর্নি জেনারেল

Next Post

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে থাইল্যান্ড

Next Post
বাংলাদেশি পাসপোর্ট হাতে, পাশে থাইল্যান্ডের মানচিত্র ও ভিসা ডকুমেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে থাইল্যান্ড

ডিবি হারুনের ছবি, পুলিশ কর্মকর্তা, অফিসে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিবি হারুন ও তার পরিবারের সদস্যদের নামে দুদকের মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT