চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলে এক রাত যেভাবে কাটিয়েছেন আল্লু অর্জুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:59 অপরাহ্ন 15, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
আল্লু অর্জুনের ছবি, তিনি জনসম্মুখে হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’র বিশেষ প্রদর্শনীতে হায়দরাবাদে পদপিষ্ট হয়ে এক ভক্তের মৃত্যুর ঘটনায় শুক্রবার (১৩ ডিসেম্বর) গ্রেপ্তার করা সুপারস্টার আল্লু অর্জুনকে। এরপর প্রথমে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় তাকে। যদিও পরে সন্ধ্যার দিকে উচ্চ আদালত অভিনেতার জামিন মঞ্জুর করেন। কিন্তু ততক্ষণে আল্লু চঞ্চলগুড়া জেলে। রাতভর সেখানেই থাকতে হয় তাকে। 

কিন্তু আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রাতে জেল থেকে ছাড়া হয়নি অভিনেতাকে। রাখা হয়েছিল হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে। কিন্তু জেলে কেমন করে রাত কাটালেন এই তারকা? কী করেছিলেন, কী খেয়েছিলেন সেই রাতে? এবার প্রকাশ্যে এল সেই সকল তথ্য।

এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে, যে রাতে আল্লু অর্জুন জেলে ছিলেন, সেই রাতে তিনি নাকি কোনও বিশেষ ব্যবস্থা দাবি করেননি। আল্লু অর্জুন সেদিন রাতে খেয়েছিলেন সাধারণ ভাত আর সবজির ঝোল। কোনোরকম বিশেষ কোনও ব্যবস্থাই তিনি দাবি করেননি। বিশেষ কোনও রুমের ব্যবস্থাও করে দিতে বলেননি তার থাকার জন্য। অভিনেতা একদম সাধারণ যেকোন বন্দির মতোই জেলে রাত কাটিয়েছেন। কোনওরকম বিশেষ পরিষেবা তিনি নেননি।

তবে অভিনেতাকে আটক করার সময় পুলিশি জিপ নয়, সাধারণ গাড়ি করে নিয়ে এসেছিলেন পুলিশকর্তারা। গাড়িতে করেই নিয়ে যাওয়া হয় অভিনেতাকে।

হায়দরাবাদের একটি প্রিমিয়ারে অতিরিক্ত ভিড়ের চাপে এক মহিলার পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল আল্লু অর্জুনকে। হল মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে, ছবির প্রিমিয়ারে আল্লু নিজে উপস্থিত হবেন তা আগে থেকে জানানো হয়নি তাদের, ফলে জনসমাগম সামলানোর পরিকাঠামো বা ব্যবস্থাপনা করতে পারেননি তারা।

আল্লু অর্জুনের টিমের তরফ থেকে কেন পুলিশকে জনসমাগমের বিষয়ে আগে থেকে যথাযথভাবে অবগত করা হয়নি, সেই অভিযোগ উঠেছিল অভিনেতা ও তার টিমের বিরুদ্ধে।

Tags: আল্লু অর্জুনজেলপুষ্পা ২
Previous Post

ইসরায়েলি হামলায় গাজার একমাত্র অর্থোপেডিক সার্জন নিহত

Next Post

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

Next Post
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্মিথের ব্যাট ও ক্যাপ নিয়ে উল্লাসে ভাসছেন সতীর্থরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হেডের ব্যাক টু ব্যাক, ২৬ ইনিংস পর সেঞ্চুরিতে রেকর্ড স্মিথের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT