চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটবারের চেষ্টায় টি-টুয়েন্টি সিরিজ জিতল প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 14, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
দক্ষ ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার জার্সিতে উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেজা হেনড্রিকসেরসেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে জয় পেয়েছে সাউথ আফ্রিকা। এ জয়ের মাধ্যমে অষ্টম সিরিজে এসে টি-টুয়েন্টির দ্বিপাক্ষিক সিরিজে শিরোপার দেখা পেল প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরা হয়েছেন ডেনড্রিকস।

২০২২ সালের আগস্টের পর প্রায় আড়ার বছর পেরিয়ে শিরোপা জিতল সাউথ আফ্রিকা। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে শিরোপা জিতেছিল দলটি। এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের মাধ্যমে সেই খরা কাটলো দলটির।

সেঞ্চুরিয়ানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। প্রোটিয়া বোলারদের তুলোধুনা করে ২০৬ রান তোলে দলটি। ৫৭ বলে ৯৮ রানে অপরাজিত থেকে ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন বাঁহাতি ওপেনার সাইম আইয়ুব। ৩১ রান করেন বাবর আজম, ৩০ রান আসে তাইব তাহিরের থেকে।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে পাকিস্তান। ২টি করে উইকেট নেন ডায়ান গালিয়েম ও ওটানেল বার্টম্যান। একটি উইকেট পান জর্জ লিন্ডে।

জবাব দিতে নেমে ৬৩ বলে সেঞ্চুরিসহ ১১৭ রান করেন প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকস। রাসি ফন ডার ডুসেন ৩৮ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। তাদের ঝড়ে ৩ বল হাতে রেখে ৭ উইকেটে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকেরা। এ দুই ব্যাটারের ১৫৭ রানের জুটি প্রোটিয়াদের আগের তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়ে, আগেরটি ছিল ১৩৩ রানের।

এক ম্যাচের দুই ইনিংস মিলে হওয়া ৪১৬ রান সাউথ আফ্রিকা ও পাকিস্তানের সর্বোচ্চ টি-টুয়েন্টি রান। হেনড্রিকসের এ ম্যাচের সেঞ্চুরি মিলে ১৮টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন প্রোটিয়াদের মধ্যে সর্বোচ্চ, আগে এ রেকর্ডের মালিক ছিলেন কুইন্টন ডি কক।

Tags: আইয়ুবডি ককডুসেনপাকিস্তানরিজওয়ানলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

মুক্তিযোদ্ধা-শিক্ষাবিদ ড. আসলাম ভূঁইয়া মারা গেছেন

Next Post

‘৮৪০’-এর সংলাপ দিতে দিতে হল থেকে বের হচ্ছেন দর্শক

Next Post
দর্শকরা হল থেকে বের হচ্ছেন, ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘৮৪০’-এর সংলাপ দিতে দিতে হল থেকে বের হচ্ছেন দর্শক

অষ্টগ্রাম থানার কিশোরগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT