চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব সিনেমা হলে মুক্তি পেল ফারুকীর ‘৮৪০’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 13, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
ফারুকীর সিনেমা ৮৪০ এর পোস্টার, যেখানে প্রধান চরিত্রের ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত নাটক ছিল ‘৪২০’। তৎকালীন দর্শকের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছিল। এবার এলো ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’ সিনেমা; যা শুক্রবার দেশের মান সম্মত ১৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।

দেশের সবচেয়ে আধুনিক মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রামের ছয়টি শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি। এছাড়াও ঢাকার ব্লক বাস্টার সিনেমাস ও শ্যামলী সিনেমা, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, বগুড়ার মম ইন এবং পাবনার রূপকথায় সিনেমাটি দেখা যাচ্ছে প্রথম সপ্তাহে।

‘৮৪০’-এর পোস্টার, ট্রেলার ও প্রিমিয়ার শো ইতোমধ্যে শোরগোল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। ধারণা করা যাচ্ছে, প্রেক্ষাগৃহ থেকেও দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন।

এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান, রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী।

সিনেমাটি প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘ট্রেলার দেখে দর্শক যেমন বুঝতে পারছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশটা কেমন ছিল, সেটা একটা জেলা শহরের মধ্য দিয়ে আমরা দেখাতে চেয়েছি। এটাকে আমরা বলতে পারি, আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট। আমি বিশ্বাস করি, এই দুঃশাসন নিয়ে আরও এক্স-রে রিপোর্ট সামনে হবে।’

সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সঙ্গে আছে ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেক-আপ এ ছিলেন মো. খাইরুল ইসলাম।

Tags: ৮৪০ফারুকীলিড বিনোদনসিনেমা
Previous Post

শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

Next Post

ইউক্রেনের কড়া সমালোচনা করলেন ট্রাম্প

Next Post
ট্রাম্প ও ইউক্রেনের কড়া সমালোচনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের কড়া সমালোচনা করলেন ট্রাম্প

বাংলাদেশের স্কুলে এসএসসি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT