চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাশার আল আসাদের অবস্থান নিয়ে রাশিয়ার ভিন্ন সুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 10, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
বাশার আল আসাদ রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে মস্কোতে গিয়েছেন বলে যে খবর প্রকাশ হয়েছিল, তা অস্বীকার করেছে ক্রেমলিন।

এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) ক্রেমলিন জানিয়েছে, বিদ্রোহীরা ক্ষমতা দখলের পর এটা ছিল ‘অবাক’ করা মন্তব্য।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আসাদ ও তার পরিবার কোথায় আছেন,এই ব্যপারে আমি আপনাদের কিছুই বলতে পারছি না।

ইসলামিস্ট নেতৃত্বধীন বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়ায় কয়েক ঘন্টার মধ্যে আসাদ ও তার পরিবারের সদস্যরা পালিয়ে মস্কোতে আশ্রয় নিয়েছেন বলে ক্রেমলিনের একটি সূত্র রোববার সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছিল।

আসাদের ছেলে রাশিয়ার রাজধানীতে পড়াশোনা করছে।

পেসকভ সোমবার বলেছেন,যদি রাশিয়া আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকেন,তাহলে তা হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একক সিদ্ধান্ত।

পেসকভ বলেছেন, অবশ্যই রাষ্ট্র প্রধান ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না, এটা কেবলমাত্র তারই সিদ্ধান্ত। পুতিনের আলোচ্যসূচিতে আসাদকে নিয়ে বৈঠকের কোনো কিছুই ছিল না।

রাশিয়া ইতোপূর্বে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ইয়ানুকোভিচসহ ক্ষমতাচ্যুত বেশ কিছু নেতাকেই আশ্রয় দিয়েছিল। সিরিয়া প্রশ্নে গত কয়েক দিনে নাটকীয় কিছু সংক্ষিপ্ত মন্তব্য সম্পর্কে পেসকভ স্বীকার করেছেন, এসব মন্তব্য অবাক করার মতো।

তিনি বলেছেন, সারাবিশ্বে অবাক করার মতো কত কিছুই না ঘটছে, এটাও ব্যতিক্রম কিছুই নয়। সিরিয়ায় রাশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ও নৌ ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি থেকে ২০১৫ সালে আসাদের পক্ষে সামরিক অভিযান চালানো হয়েছিল। রাজনৈতিক অস্থিরতার জন্য এখন তো সেখানে ক্রান্তিকাল চলছে।

সিরিয়ায় রুশ সামরিক ও নৌ ঘাঁটি গুলোর এখন কি হবে জানতে চাইলে তিনি বলেন, এই ব্যাপারে খুব শিগগিরই জানা যাবে। সিরিয়ার ক্ষমতায় কারা আসে,তারপর বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা যাবে। ঘাঁটি গুলোর নিরাপত্তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।

Tags: ক্রেমলিনক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদমস্কোসিরিয়া
Previous Post

অর্থের প্রবাহ বাড়াতে এডিপি দ্রুত বাস্তবায়ন করতে সরকারের উদ্যোগ

Next Post

হত্যাচেষ্টার মামলায় শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট

Next Post
শমী কায়সার জামিনে মুক্ত, সাংবাদিকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যাচেষ্টার মামলায় শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট

ধর্মেন্দ্রকে সমন দেওয়া হয়েছে, তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনিয়োগের নামে প্রতারণা, ধর্মেন্দ্রকে সমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT