চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তারিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা

সৌরভ সিদ্দিকী by সৌরভ সিদ্দিকী
9:20 পূর্বাহ্ন 07, ডিসেম্বর 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
তারিকুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, হাস্যোজ্জ্বল মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এক দল।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এক সংবাদ সম্মেলন আয়োজন করে তারা এই ঘোষণা দেন। তারা অভিযোগ করেন, তারিকুল ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খিচুড়ি ভোজের আয়োজন করেছেন এবং তিনি আওয়ামী লীগের আমলের একজন কাউন্সিলরের কাছ থেকে অর্থ নিয়ে এই আয়োজন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মো. হান্নান রহিম সংবাদ সম্মেলনে বলেন, যেখানে আন্দোলনের সময় আহত অনেকেই হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে, সেখানে কিছু মানুষ এত টাকা খরচ করে খিচুড়ি ভোজের আয়োজন করছে। এমন সময়ে, যখন দাউদকান্দিতে আমাদের একজন সহযোদ্ধা নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, আমরা জানতে চাই, এই খিচুড়ি ভোজের অর্থায়ন তারিকুল ইসলাম কিভাবে করেছেন, এবং তার উদ্দেশ্য কী? সুতরাং আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, তারিকুল ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত, এবং তাকে এখানে আর প্রবেশ করতে দেয়া হবে না।

এ বিষয়ে কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন জানান, উনারা (শিক্ষার্থীরা) কেন তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন, সে ব্যাপারে আমি স্পষ্ট কিছু জানি না। আমি আগে জানবো তাদের এ সিদ্ধান্তের পেছনে কারণটা কী, তারপর আমরা এ বিষয়ে কথা বলব।

Tags: কুবিকুমিল্লা বিশ্ববিদ্যালয়সমন্বয়ক
Previous Post

সৌম্য-টেইলরের রেকর্ড, প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর

Next Post

সামরিক আইন জারির জন্য ক্ষমা চাইলেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট

Next Post
সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের ক্ষমা চাওয়ার ছবি, সংবাদ সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সামরিক আইন জারির জন্য ক্ষমা চাইলেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট

রোনালদো ও বেনজেমা গোল করে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো-বেনজেমা গোল করলেন, হারল আল নাসের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT