চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ৩২ বছর বয়সেই চলে গেলেন কে ড্রামা তারকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 03, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
প্রসন্ন মুখের যুবক যুবতী, ক্যাফে বা রেস্টুরেন্টে বসে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল নভেম্বরে নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কে ড্রামা জগতের মডেল ও অভিনেতা সং জে রিমের মরদেহ। এবার চলে গেলেন কে ড্রামার আরেক অভিনেতা পার্ক মিন জে।

কোরিয়ান জগতের একজন উঠতি তারকা ছিলেন পার্ক মিন। মাত্র ৩২ বছর বয়সেই শেষ হয়ে গেল তার জীবনযাত্রা। তার মৃত্যুর মর্মান্তিক খবরটি প্রকাশ্যে এনেছে তার এজেন্সি।

বিগ টাইটেল এবং কোরিয়ান মিডিয়া আউটলেটগুলি গত ২ ডিসেম্বর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রিপোর্টে বলা হয়েছে, অভিনেতা গত ২৯ নভেম্বর চীনে থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট বলা হয়েছে।

তার মৃত্যুর সংবাদের পরে অনলাইনে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “পার্ক মিন জে একজন প্রতিভাবান অভিনেতা যিনি অভিনয়কে ভালোবাসতেন এবং সর্বদা তার সেরাটা দিয়েছিলেন। তিনি গত ২৯ নভেম্বর ইহলোক ত্যাগ করেন। পার্ক মিন জে-এর প্রতি আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমরা তাকে আর অভিনয় করতে দেখতে পারবো না। আমরা গর্বিতভাবে তাকে বিগ টাইটেলের একজন অভিনেতা হিসাবে মনে রাখব। তার আত্মা শান্তি পাক”।

বিগ টাইটেলের সিইও হোয়াং জু-হে-ও অভিনেতার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। তাকে কোনদিনও ভুলবেন না বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন।

পার্ক মিন জে-এর ছোট ভাইও অনলাইনে একটি হৃদয়গ্রাহী বার্তা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “আমাদের প্রিয় ভাই চিরতরে বিশ্রামে চলে গেছেন। আমরা আশা করি যতটা সম্ভব মানুষ তাকে দেখতে আসবে। আমরা ব্যক্তিগতভাবে সবার সাথে যোগাযোগ করতে অক্ষম হওয়ায় আমরা আপনাদের সবাইকে পাশে থাকার অনুরোধ করছি”।

তার অকাল প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। পার্ক মিন জে ‘টুমরো’, ‘লিটল উইমেন’, ‘কল ইট লাভ’, ‘দ্য কোরিয়া-খিতান ওয়ার’ এবং ‘মি. লি’ নামক কে ড্রামাগুলিতে অভিনয় করেছেন। আর তাতেই পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি।

স্বাভাবিকভাবেই তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে স্মরণ করছেন। অনেকে কোরিয়ান বিনোদনে তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।-বলিউড লাইফ

Tags: কোরিয়ান অভিনেতালিড বিনোদন
Previous Post

আসছে নতুন নোট, থাকবে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’

Next Post

মহালছড়ি জোনকে হারিয়ে চ্যাম্পিয়ন মারিশ্যা জোন

Next Post
চ্যাম্পিয়ন মারিশ্যা জোনের খেলোয়াড়রা ট্রফি গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহালছড়ি জোনকে হারিয়ে চ্যাম্পিয়ন মারিশ্যা জোন

সৌদি আরবে পৌঁছানো বাংলাদেশি হজযাত্রীরা বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রীদের আমানত পরিশোধে ব্যাংকগুলোকে নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT