চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন ‘টুয়েলভথ ফেল’ তারকা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 02, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
অভিনেতা একটি পার্কে দাঁড়িয়ে আছেন, পেছনে কিছু দর্শক রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক যুগের ক্যারিয়ারে বক্স অফিসে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের জনপ্রিয় মুখ বিক্রান্ত ম্যাসি। তারকা হিসেবে বিনোদন জগতে জায়গাও করে নিয়েছেন তিনি। তবে এতকিছুর পরেও সবাইকে চমকে দিয়ে অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন বিক্রান্ত।

অভিনেতা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে তিনি নিশ্চিত করেছেন যে, ২০২৫ সালের পর আর কোনো সিনেমায় তাকে দেখা যাবে না। ইনস্টাগ্রামে দেওয়া ওই নোটে বিক্রান্ত লিখেছেন, গত কয়েক বছর অসাধারণ ছিল। আপনাদের অটুট ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। তবে এখন সময় হয়েছে সবকিছু নতুন করে ভাবার এবং ঘরে ফেরার। একজন স্বামী, বাবা এবং পুত্র হিসেবে। এবং একজন অভিনেতা হিসেবে।

তিনি আরও লিখেছেন, ২০২৫ সালে আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব। শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য। চিরকাল কৃতজ্ঞ।

গতবছর ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন বিক্রান্ত ম্যাসি। ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবনসংগ্রাম গল্পে নির্মিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মনোজ চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত ম্যাসি।

দুই দশকের বেশি সময় ধরে বলিউড, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন বিক্রান্ত ম্যাসি। ২০০৯ সালে ‘বালিকা বধূ’ সিরিজ দিয়ে পরিচিতি পান বিক্রান্ত। ‘টুয়েলভথ ফেল’ ছাড়াও ‘হাসিনা দিলরুবা’, ‘সবরমতী রিপোর্ট’, এবং ‘সেক্টর থার্টি সিক্স’-এর মতো সিনেমাগুলোয় তার অভিনয় সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও মুগ্ধ করেছে। সর্বশেষ ‘সবরমতী রিপোর্ট’-এ তাকে দেখা গেছে।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: টুয়েলভথ ফেলবিক্রান্ত ম্যাসি
Previous Post

এইচটিএস’র আক্রমণে দিশেহারা প্রেসিডেন্ট বাশার, পাল্টা অভিযানে নিহত ২৫

Next Post

১৩ ঘণ্টা পর কুয়েত বিমানবন্দর ছাড়ল ভারতীয়রা

Next Post
কুয়েত বিমানবন্দরে ভারতীয় যাত্রীরা লম্বা লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ ঘণ্টা পর কুয়েত বিমানবন্দর ছাড়ল ভারতীয়রা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশের দরকার ১৮৬ রান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT