চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বপ্ন-তে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 29, নভেম্বর 2024
in অপরাধ
A A
প্রতারণা চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার, তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইনশপ স্বপ্ন-তে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল একটি চক্র। প্রতারণার অভিযোগে এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উত্তরার ৪ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৩ নাম্বার বাসার ২য় তলা থেকে স্বপ্ন’র ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের তথ্য এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর উত্তরা পূর্ব থানার এর একটি টিমের যৌথ চেষ্টায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও সিম, মানি রিসিভসহ বেশি কিছু কাগজ জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন— শাহীন রব্বানী, স্বপন দাস ও পারভেজ মোশারফ। এ বিষয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় বৃহস্পতিবার রাতে মামলা (নং ২১) করা হয়।

থানার এজাহার সূত্রে জানা যায়, আসামি তালিকার ১ নম্বর বিবাদী শাহীন রব্বানী ড্রাগন শিল্ড সিকিউরিটি সলিউশন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এই বিবাদীর অধীনে অন্যান্য বিবাদীরা বিভিন্ন পদে চাকরি করেন। স্বপ্নতে প্রায় ৮ হাজারের বেশি কর্মী কাজ করেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় প্রায়ই নতুন কর্মীর নিয়োগ করতে হয়। কিন্তু স্বপ্ন সবসময় তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং লিংকডিনের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। কিন্তু বেশকিছুদিন ধরে এই চক্র স্বপ্ন-এর লোগো, আউটলেটের ছবি ফেসবুকে ব্যবহার করে কর্মী নিয়োগের প্রলোভন দেখিয়ে অনেক চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি বিভিন্ন মারফত স্বপ্ন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর ২৮ নভেম্বর উত্তরা পূর্ব থানার সহযোগিতায় বিবাদীদের অফিসে গিয়ে গ্রেপ্তার করা হয়।

এ সময় সুজন পাল নামের এক চাকরি প্রত্যাশী বলেন, আমাকে স্বপ্নতে চাকরি দেওয়া এবং ব্যাংক অ্যাকাউন্টের কথা বলে টাকা চাওয়া হয়। আমি কিছু টাকা দিয়েছি, এরপর আরও টাকা চাওয়া হয়। আমার মত অনেকে অফিসে এসে টাকা প্রতিনিয়ত দিচ্ছে বলে জানতে পারি। সরল বিশ্বাসে চাকরির আশায় অনেকে আমরা টাকাও দিয়েছি, তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।

স্বপ্নর ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের প্রধান মাসুম বিল্লাহ বলেন, ২০১৯ সাল থেকে এই চক্রটি অনলাইনের মাধ্যমে উত্তরা হাউজ বিল্ডিং, বাড্ডা নতুন বাজার, মোহাম্মদপুর ও সাভার এলাকায় স্বপ্নর লোগো ব্যবহার করে চাকরির ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। স্বপ্ন যোগদান করতে কোনো অর্থ নয় যোগ্যতা প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিবুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি কৌশলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল বলে জানা যায়। গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি আমাদের থানা জানতে পারে, এরপর ঘটনাস্থলে অভিযুক্তদের তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

Tags: উত্তরা পূর্ব থানাগ্রেপ্তার ৩স্বপ্ন
Previous Post

বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে: আসিফ নজরুল

Next Post

আয়ারল্যান্ড থেকে বাংলাদেশ ভালো দল

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন সেশন, আইরিশ দলের বিরুদ্ধে প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ড থেকে বাংলাদেশ ভালো দল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার-রাজনৈতিক দলের সহযোগিতা না পেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়:বদিউল আলম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT