চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছর পর প্রেক্ষাগৃহে আসছেন ইরফান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 23, নভেম্বর 2024
in বিনোদন
A A
ইরফান হাস্যোজ্জ্বল মুখের ছবি, ক্যাপশনে বাংলা ভাষায়. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ প্রতিযোগিতায় প্রথম হয়ে শোবিজ যাত্রা শুরু হয় ইরফান সাজ্জাদের। সেও প্রায় একযুগ আগের কথা!

শুরুতে একটি সিনেমা করেছিলেন তিনি। এরপর নাটকে ব্যস্ত হয়ে পড়েন। প্রায় ১০ বছর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন ইরফান সাজ্জাদ। তার এ ছবির নাম ‘ভয়াল’। ২৯ নভেম্বর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

১০ বছর পর নতুন ছবি প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, “শুরুতে ‘মন জানে না মনের ঠিকানা’ ও ‘ভালোবাসা এমনই হয়’ নামে আমার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। পরে কেটে গেছে ১০ বছর। একটা ব্রেক নিয়েছি। মানসিক প্রস্তুতি নিয়েই এত বছর পর ‘ভয়াল’ দিয়ে সিনেমায় আসছি। সেদিক দিয়ে ধরতে গেলে এটা আমার তৃতীয় সিনেমা। ভিন্ন কিছুর কথা চিন্তা করেই ফের সিনেমায় এসেছি। তার মানে এই নয় যে, মার-দাঙ্গা কিছু নিয়ে ফিরছি। সিনেমা তো বিভিন্ন রকম হতে পারে। সব ইন্ডাস্ট্রিতেই ভিন্ন ধরনের সিনেমা হয়। সবগুলো যে অ্যাকশন সিনেমা হয় এমন না।”

ইতোমধ্যে সার্টিফিকেশন বোর্ড থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে ‘ভয়াল’। বলা হচ্ছে, এটি ১৮+ সিনেমা, অর্থাৎ প্রাপ্তবয়স্করা এ সিনেমাটির উপযুক্ত দর্শক!

ইরফান সাজ্জাদ বলেন, ‘ভয়াল’ ভিন্নধর্মী গল্প। সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা দেখবেন, ভিন্নরকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে মনে হচ্ছে সবার মনে ‘ভয়াল’ একটা ভালো প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। যারা সিনেমাটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন।

‘ভয়াল’ পরিচালনা করেছেন বিপ্লব হায়দার এবং প্রযোজনা করেছেন আশিকুর রহমান। এতে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

Tags: অভিনয়ইরফান সাজ্জাদনাটকলিড বিনোদনসিনেমা
Previous Post

নিজ শিল্প কারখানায় গ্যাস লাইন পেতে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বাণিজ্য উপদেষ্টার

Next Post

মাত্র ৫০ সেকেন্ডেই শেষ যে কনসার্টের সব টিকিট!

Next Post
ব্যান্ড পারফর্মার মঞ্চে উচ্ছ্বাসে ভরা, লাল আলোতে সঙ্গীত পরিবেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৫০ সেকেন্ডেই শেষ যে কনসার্টের সব টিকিট!

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য প্রয়োজন: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT