সাবেক সচিব এ এম এম নাসিরউদ্দীনকে প্রধান করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নতুন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান তিনি। বলেছেন, আগামীতে এমন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে চান, যার কথা মানুষ সারাজীবন মনে রাখবে।








