চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে আরিয়ান বন্দনায় কঙ্গনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:26 অপরাহ্ন 21, নভেম্বর 2024
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী, ছবি দুটি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে বিশেষ খ্যাতি আছে কঙ্গনা রানাউতের! কাকে নিয়ে কখন কী বলে বসেন, এ নিয়ে আশপাশের মানুষজন যেন আতঙ্কে থাকে! বিশেষ করে বলিউডে স্বজনতোষণ নিয়ে বরাবরই সোচ্চার কঙ্গনা!

তারকাদের সন্তানসন্তুতি বলিউডে বিশেষ সুবিধা পায়! এ নিয়ে এমন তারকা সন্তান নেই, যাদের সমালোচনা করেননি কঙ্গনা! অথচ সেই অভিনেত্রীর মুখে এবার শাহরুখ পুত্র আরিয়ানের প্রশংসা! যা শুনে নেটিজেন বলছে, ‘ভূতের মুখে রাম রাম’!

আরিয়ান খানকে নিয়ে আশার কথা লিখলেন কঙ্গনা। কারণ আগামী বছরে মুক্তি পেতে চলেছে আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘স্টারডাম’। অন্য তারকা সন্তানদের মতো পর্দার সামনে দাঁড়ানোর মতো সহজ পথ গ্রহণ না করে ক্যামেরার পেছনের পথ বেছে নেয়ায় মূলত আরিয়ানকে নিয়ে আশাবাদী কঙ্গনা!

আরিয়ান বরাবরই ক্যামেরার নেপথ্যে কাজ করতে চেয়েছেন। গল্প বলার শখ তার, নির্মাণ নিয়ে পড়াশোনাও করেছেন। তাই নায়ক হওয়ার সহজ পথ পরিহার করে ক্যামেরার পিছনে পরিচিতি তৈরি করতে চাইছেন আরিয়ান!

গেল মঙ্গলবার সোশাল প্লাটফর্মে শাহরুখ জানান, আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ়, যেটি প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট। প্রযোজনায় অংশীদার গৌরী খানও। এর পরই শাহরুখ-পুত্রের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা।

কঙ্গনা লিখেন, “এটা দেখেও ভাল লাগছে ফিল্মি পরিবারের সন্তানেরা শুধুমাত্র সাজসজ্জা, ওজন কমানো, পুতুল সাজার বাইরে বেরিয়ে নিজেদের অভিনেতা-অভিনেত্রী ভাবা ছাড়াও অন্য কিছু করছে। আমাদের সকলের উচিত সময়ের দাবি মেনে ভারতীয় সিনেমার গুণমান আরও বৃদ্ধি করা।”

কঙ্গনা খুশি যে আরিয়ান অভিনেতা হওয়ার দৌড়ে নেই। তার মতো তারকা-সন্তানদের নাকি প্রয়োজন। অভিনেত্রী বলেন, ‘‘তারকা-সন্তানেরা বেশির ভাগ সময়ই সহজ রাস্তা বেছে নেন। ক্যামেরার নেপথ্যে আমাদের আরও মানুষ দরকার। আরিয়ান যে চেনা রাস্তার বাইরে বেরিয়ে হাঁটছেন ভাল লাগছে। পরিচালক ও চিত্রনাট্যকার হিসাবে তাঁর প্রথম কাজ দেখার অপেক্ষায় রইলাম।”

Tags: আরিয়ানআরিয়ান খানকঙ্গনা রানাউতসিনেমা
Previous Post

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীর জামিন স্থগিত

Next Post

ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত হানলো ইউক্রেন

Next Post
বিমানবাহী ক্ষেপণাস্ত্রের মডেল প্রদর্শনী, আকাশপথে যুদ্ধের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত হানলো ইউক্রেন

লন্ডনের পার্লামেন্ট ভবন ও বিগ Ben ঘড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরাধিকার কর বাতিলের দাবিতে যুক্তরাজ্যে কৃষকদের বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT