চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নতুন প্রধান তুলসি গ্যাবার্ড কে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 14, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তুলসি গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নতুন প্রধান. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওয়াইয়ের সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান এবং কট্টর ট্রাম্প সমর্থক তুলসি গ্যাবার্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরবর্তী প্রধান হিসেবে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে, তুলসি গ্যাবার্ডকে তার কাজের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ১৮টি গুপ্তচর সংস্থার দেখভাল করতে হবে।

তুলসি গ্যাবার্ড একজন সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসওমেন ও সেনাসদস্য যিনি ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে হাওয়াই রাজ্যের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় ইরাক যুদ্ধের অভিজ্ঞতা গ্যাবার্ডের বৈদেশিক নীতি ভাবনাকে প্রভাবিত করে এবং তাকে যুদ্ধ-বিরোধী এবং নিরপেক্ষতার প্রচারক হিসেবে গড়ে তোলে।

গ্যাবার্ড একাধিকবার ডেমোক্র্যাট দলের মূলধারার বিপরীতে অবস্থান নিয়েছেন এবং স্বাধীন অবস্থানের প্রতি জোর দিয়েছেন। ট্রাম্প তাকে গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ করার ফলে মার্কিন রাজনীতিতে একধরনের কৌশলগত পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, ২০২২ সালে ডেমোক্রেটিক পার্টি ছাড়ার পর গ্যাবার্ড চলতি বছরের শুরুতে ট্রাম্পকে সমর্থন জানান। গ্যাবার্ড ইউক্রেনের জন্য মার্কিন সমর্থনের বিরোধিতা করেছিলেন। এই পদে নিয়োগ দেয়ার জন্য গ্যাবার্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি কাজ করার জন্য উন্মুখ ছিলেন।

জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে এভ্রিল হেইন্সের স্থলাভিষিক্ত হতে যাওয়া গ্যাবার্ড আমেরিকান সামোয়ার লেলোআলোয়ে ১৯৮১ সালের ১২ এপ্রিল জন্মগ্রহণ করেন। যখন তার বয়স দুই বছর তখন তার পরিবার হাওয়াইতে চলে আসে। কিশোর বয়সে তিনি স্বাস্থ্যকর হাওয়াই জোট প্রতিষ্ঠা করেন যা পরিবেশগত অলাভজনক সংস্থা। তিনি হাওয়াই প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ২০০৯ সালে ব্যবসায় প্রশাসনে বিএসবিএ সম্পন্ন করেছেন। তার বাবা মাইক গ্যাবার্ড, রিপাবলিকান পার্টি থেকে ডেমোক্র্যাটে চলে আসেন এবং হাওয়াই রাজ্যের সিনেটর নির্বাচিত হয়েছিলেন। তিনি সিনেমাটোগ্রাফার আব্রাহাম উইলিয়ামসকে বিয়ে করেছেন।

গ্যাবার্ড সেনা কর্মকর্তা হিসেবে দুই দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন। তাকে সালে ইরাক ও কুয়েতে মোতায়েন করা হয়েছিল। ২০০৫ সালে হাওয়াই ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে তাকে একটি কমব্যাট মেডিকেল ব্যাজ দিয়ে সম্মানিত করা হয়েছিল। যদিও গ্যাবার্ড আগে এই ধরণের সংস্থার মতো কোনো সিনিয়র পদে কাজ করেননি, তবে হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটিতে তার দুই বছরের অভিজ্ঞতা রয়েছে।

গ্যাবার্ড হাওয়াইয়ের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছিলেন কিন্তু ইরাকে ন্যাশনাল গার্ড ইউনিটের মোতায়েনের পর তাকে চলে যেতে হয়েছিল। পরে তিনি ওই অঞ্চলেই কংগ্রেসে নির্বাচিত হন। তিনি হাউসের প্রথম হিন্দু সদস্য এবং ভগবদ্গীতার ওপর হাত রেখে শপথ নেন। তিনি কংগ্রেসে নির্বাচিত প্রথম আমেরিকান সামোয়ানও ছিলেন।

২০২০ সালে গ্যাবার্ড প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্রেটের মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন। তিনি বিদেশি সামরিক সংঘাতে দেশটির জড়িত থাকার বিরোধিতা করেছিলেন। তিনি পরে নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং জো বাইডেনকে সমর্থন করেন। প্রায় দুই বছর পর তিনি ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করেন।

চলতি বছরের শুরুতে গ্যাবার্ড তার সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা পেয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন বাড়িয়েছিলেন। অক্টোবরে নর্থ ক্যারোলিনায় একটি সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান হওয়ার ঘোষণা দেন।

Tags: গোয়েন্দা সংস্থাডোনাল্ড ট্রাম্পতুলসি গ্যাবার্ডযুক্তরাষ্ট্র
Previous Post

আগামীতে কোনো প্রধানমন্ত্রীর স্বৈরাচারী হওয়ার সুযোগ নেই: তারেক রহমান

Next Post

সাবেক এমপি এবং অতিরিক্ত পুলিশ সুপারকে কারাগারে প্রেরণ

Next Post
ঢাকা ব্যাংক মেডিকেল কলেজের প্রধান প্রবেশদ্বার, ছাত্র-ছাত্রী ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এমপি এবং অতিরিক্ত পুলিশ সুপারকে কারাগারে প্রেরণ

একজন পুরুষ হাসিমুখে উপহার গ্রহণ করছেন, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্রিম টিকিট বিক্রিতে সাড়া, মুক্তির আগেই বাড়লো 'দরদ'র শো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT