চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশে ‘গ্ল্যাডিয়েটর ২’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 14, নভেম্বর 2024
in বিনোদন
A A
গ্ল্যাডিয়েটর ২ সিনেমার যুদ্ধের দৃশ্য, একজন যোদ্ধা লড়াই করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘গ্ল্যাডিয়েটর’-এর স্মৃতি দর্শকদের মনে ঝলমল করছে নিশ্চয়ই। মহাকাব্যিক গল্পের এই সিনেমার কথা ভুলে যাওয়া সম্ভব নয়। ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, তেমনি অর্জন করেছে তুমুল প্রশংসা আর মর্যাদাপূর্ণ পুরস্কার।

৪৬০ মিলিয়ন ডলারের বেশি আয় করে ছবিটি। অস্কারে ১২টি মনোনয়ন পায় এবং সেরা চলচ্চিত্রসহ পাঁচটি অস্কার জয় করে। সুখবর হলো, দুই যুগ পর পর্দায় আসছে এই সিনেমার দ্বিতীয় কিস্তি ‘গ্ল্যাডিয়েটর ২’।

আগামী ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ছবিটি। বাংলাদেশের দর্শকদের জন্য চমকপ্রদ খবর হলো, যুক্তরাষ্ট্রের আগে দেশের দর্শকরা ছবিটি দেখার সুযোগ পাবেন। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাবে ১৫ নভেম্বর!

অ্যাকশন আর আবেগের মিশেলে নির্মিত রাসেল ক্রো, জোয়াকিন ফিনিক্স অভিনীত ‘গ্ল্যাডিয়েটর’ ছবিটিকে এই শতকের অন্যতম সেরা সিনেমার একটি মনে করা হয়। ২৪ বছর পর রিডলি নিয়ে আসছেন সেই ছবির সিক্যুয়েল ‘গ্ল্যাডিয়েটর ২’। প্রথম কিস্তিতে রাসেল ক্রো, জোয়াকিন ফিনিক্সের মতো অভিনেতাদের দেখা গিয়েছিল। এবার প্রধান চরিত্রে রিডলি স্কট আস্থায় রেখেছেন এ সময়ের আলোচিত ব্রিটিশ অভিনেতা পল মেসক্যালকে। এ ছাড়া আছেন পেড্রো প্যাসক্যাল, ডেনজেল ওয়াশিংটন প্রমুখ।

মেসক্যাল অভিনয় করেছেন ‘লুসিয়াস ভেরাস’ চরিত্রে। এই ভেরাস হলেন লুসিলার ছেলে ও কমোডাসের ভাগনে। ছবির গল্প ভেরাসকে নিয়েই। ১৫ বছর লাপাত্তা থাকার পর সে হাজির হয়, জড়িয়ে যায় গ্ল্যাডিয়েটরিয়াল লড়াইয়ের নৃশংস জগতে।

এ বছরের ৯ জুলাই এর ট্রেলার প্রকাশিত হয়েছে। তিন মিনিটের ট্রেলারে রোমান সাম্রাজ্যের সময়কে সিনেমাটিক কায়দায় উপস্থাপন করা হয়েছে। রোমের কলোসিয়ামে জলযুদ্ধ ও হাজার হাজার দর্শনার্থীর সামনে গন্ডারের সঙ্গে লড়াই করতে দেখা গেছে ব্রিটিশ অভিনেতা পল মেসকালকে। সেই সঙ্গে গ্ল্যাডিয়েটরের পুরনো ইতিহাসও নতুন আঙ্গিকে সামনে আসার ইঙ্গিত দেখা গেছে। প্রকাশ্যে আসার মাত্র এক দিনেই ট্রেলারের ভিউ ছাড়িয়েছে এক কোটি ১৬ লাখ।

গত ২৪ বছর ‘গ্ল্যাডিয়েটর’-এর সিকুয়েল নিয়ে বেশ কয়েকবার আলাপ শোনা গেছে। তবে ‘গ্ল্যাডিয়েটর ২’-এর বিষয়টি নিশ্চিত হয় বছর তিনেক আগে। গত বছরের জানুয়ারিতে জানা যায়, প্রধান চরিত্রে দেখা যাবে পল মেসক্যালকে। তরুণ এই অভিনেতা বিবিসি ও হুলুর মিনি সিরিজ ‘নরমাল পিপল’ দিয়ে পরিচিতি পান তিনি। সে সময় তাকে এমন বড় বাজেটের সিনেমায় নেওয়ায় অবাক হয়েছিলেন অনেকেই।

তবে ট্রেলারে তার পারফরম্যান্স দেখে অনেকেই বলতে বাধ্য হয়েছেন যে নির্মাতার পছন্দ ভুল হয়নি। গত বছরের মে মাসে ছবিটির শুটিং শুরু হয় মরক্কোয়। এ ছাড়া ছবিটির শুটিং হয়েছে মালটা ও যুক্তরাজ্যে। ৩১০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ছবিটির সাফল্য কি আগের ছবিকে ছাড়িয়ে যাবে! সেটা দেখার জন্যই এখন অপেক্ষা সবার।

Tags: অভিনয়লিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

ফিরলেন অ্যালেন, আবার ডুব দিবেন না তো?

Next Post

বিপ্লবী ছাত্র জনতার সড়ক সচেতনতামূলক কর্মসূচি

Next Post
ছাত্রজনতা সড়ক সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণকারী তরুণরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপ্লবী ছাত্র জনতার সড়ক সচেতনতামূলক কর্মসূচি

বাংলাদেশের একজন প্রবীণ ব্যক্তি অফিসে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃতির পরিচর্যা করে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে: হাসান আরিফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT