চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল আফগানরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:08 পূর্বাহ্ন 12, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
আফগান ক্রিকেটার ব্যাটিং করে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচের হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষটিতে গুরবাজের সেঞ্চুরি ও ওমরজাইয়ের ৭০ রানের ইনিংসে ৫ উইকেটে হার দেখেছে বাংলাদেশ। পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজও হাতছাড়া হয়েছে টাইগারদের। আফগানদের বিপক্ষে ওয়ানডেতে টানা দ্বিতীয় সিরিজ হার দেখেছে টিম টাইগার্স। গতবছর জুলাইয়ে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

টসে জিতে আগে ব্যাট করা বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদ ও মিরাজের দৃঢ়তায় ৮ উইকেটে ২৪৪ রান সংগ্রহ করে। জবাবে নেমে ৪৮.২ ওভার ব্যাট করে ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায়। ক্যারিয়ারের শততম এবং অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে হার দেখলেন মেহেদী হাসান মিরাজ।

প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন রহমানুল্লাহ গুরবাজ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে দারুণ প্রত্যাবর্তন করেছেন। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পেয়েছেন আফগান ওপেনার। ১১৭ বলে শতরান ছোঁয়া ইনিংসটিতে ছিল ৫টি চার ও ৭টি ছক্কার মার। প্রত্যাবর্তনের গল্প লিখেছেন আজমতউল্লাহ ওমরজাই। প্রথম দুই ম্যাচে কোনো রান না পাওয়া এ পেস অলরাউন্ডার তুলে নিয়েছেন ফিফটি। তার ৭০ রানের ইনিংসের আগে বল হাতে ৩ উইকেট নেন। মোহাম্মদ নবী ২৭ বলে ৩৪ রানের ইনিংস খেলেছেন।

অভিষিক্ত নাহিদ রানা ১০ ওভার বল করে ৪০ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। দুটি উইকেট নিয়েছেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান। মিরাজের পকেটে ঢুকেছে সেঞ্চুরিয়ান গুরবাজের উইকেট।

ক্যারিয়ারের শততম ম্যাচে মিরাজ টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম শুরুটা দারুণ করেন, ৫৩ রানের জুটি আসে তাদের থেকে। একই ওভারে আউট হন দুই ওপেনার। পরে হাল ধরেন মিরাজ, সঙ্গে ছিলেন রিয়াদ। মিরাজ ১১৯ বলে ৬৬ রান করেন। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান।

সিরিজ নির্ধারণী লড়াইয়ে বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ৯৮ বলে ৯৮ রানের ইনিংসে খেলেছেন তিনি। যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া মেহেদী হাসান মিরাজ। নয় ইনিংস পর ফিফটি পান মাহমুদউল্লাহ। গত বছরের অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপে ওয়াংখেড়েতে সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ডানহাতি ব্যাটার। পরে নয় ইনিংসে ফিফটি পেরোতে পারেননি। শেষ চার ইনিংসে তার স্কোর ছিল- ০,১,২,৩ রান।

অধিনায়ক হিসেবে অভিষেকে ফিফটি করেছেন মিরাজ। নাজমুল হোসেন শান্তর চোটে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তার। তৃতীয় বাংলাদেশি হিসেবে অধিনায়ক অভিষেকে ফিফটি করেছেন। মিরাজের আগে আমিনুল ইসলাম বুলবুল ও হাবিবুল বাশার অভিষেক নেতৃত্বে ফিফটি করেছিলেন। মিরাজের ১০৬ বলে স্পর্শ করা ফিফটিতে ছিল দুটি চারের মার।

ওপেনার সৌম্য সরকার করেন ২৪ রান, আরেক ওপেনার তানজিদ তামিমের থেকে আসে ১৯ রানের ইনিংস। আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাই নেন ৩ উইকেট। মোহাম্মদ নবী ও রশিদ খান নিয়েছেন একটি করে উইকেট।

Tags: আফগানিস্তানওমরজাইগুরবাজবাংলাদেশমাহমুদউল্লাহমিরাজরানালিড স্পোর্টস
Previous Post

ভিয়েতনামে সেরার পুরস্কার জিতলো আফসানা মিমির যে প্রজেক্ট

Next Post

অপহরণের নাটক: বাবার কাছ থেকে ছেলের টাকা আদায়ের চেষ্টা

Next Post
পাঁচ যুবককে সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছে, অপহরণের নাটকের তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহরণের নাটক: বাবার কাছ থেকে ছেলের টাকা আদায়ের চেষ্টা

নেতা ইয়াহইয়া চৌধুরী গ্রেপ্তার, নিরাপত্তা বাহিনী escort করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT