জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ১০ বছরের সাজা ও অর্থদÐাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সাজার রায়ের বিরুদ্ধে তাঁকে আপিল করার অনুমতি দিয়েছেন আদালত। উভয় পক্ষকে দু’সপ্তাহের মধ্যে মামলার সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে। ফরমায়েশি রায়ের মাধ্যমে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয় বলে দাবি করেন তাঁর আইনজীবীরা।








