চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণঅভ্যুত্থানের গান-স্মৃতিতে মুগ্ধ দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 09, নভেম্বর 2024
in বিনোদন
A A
গান-স্মৃতিতে মুগ্ধ দর্শকদের সঙ্গে চ্যানেল আই অনলাইন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত গান, স্লোগান বা অন্যান্য কার্যক্রম অভ্যুত্থানকে বেগবান করেছে যা আন্দোলনকে প্রভাবিত করেছে, বিজয় পরবর্তী সেই প্রতিকূল মুহূর্তগুলো বিবেচনায় ওই সময়ের গানগুলো নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন “আওয়াজ উড়া” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় নন্দনমঞ্চে গণঅভ্যুত্থানের গান নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আওয়াজ উড়া’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় এই আয়োজনের শুরুতে আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। তিনি বলেন, “অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে উদযাপন করার লক্ষ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই আয়োজন।”

গান পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গণঅভ্যুত্থানের স্মৃতি উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন শামসী আরা জামান (বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ তাহীর জামান প্রিয়‘র মা)। জুলাই আন্দোলনে সন্তানের আত্মাহুতি নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি।

এরপর বক্তব্য প্রদান করেন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আশরাফুল। জুলাই আন্দোলনের সেই সময়ের অনুভূতি তুলে ধরেন তিনি।

আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, “বাংলাদেশ জানে কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, আমরা চাই হাজার মালভূমির একটা দেশ, সকল মত, সকল পথ, সকল দৃষ্টিভঙ্গি, সকল ভাষা, আমরা চাই পাহাড়ি, বাঙালি, আদিবাসী, আমরা চাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রীস্টান সকলে মিলে এমন একটা দেশ গড়ে তুলি। আদিবাসীদের সম্মান জানাতেই আজকের অনুষ্ঠানে আমরা তাদের গান রেখেছি।”

মহাপরিচালক আরো বলেন, “শিল্পকলা একাডেমি একেবারে জনবান্ধব শিল্পকর্ম চায়, ঘরের ভেতরে সেমিনার করা নয়, আপনাদের মাঝে আপনাদের গানগুলো তুলে ধরা। সমাজের কেন্দ্রে শিল্পকলাকে তুলে ধরতে চাই আমরা। আমাদের কষ্টের ভেতরে আমরা জীবনকে উদযাপন করতে চাই। বৈষম্যহীন বাংলাদেশে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে চাই।”

শুক্রবারের এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই সমবেত সংগীত ‘চল চল চল’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা। সমবেত সংগীত ‘আমরা করবো জয়’ ও ‘নীল নির্বাস’ পরিবেশন করে ডেমোক্রেসি ক্লাউন। এরপর শিল্পী লুম্বিনী চাকমা ‘চকমা ভাষার গান’; ধর্মচন্দ্রা তঞ্চজ্ঞা সন্তোষ ‘তঞ্চজ্ঞা ভাষার গান’; ডিউক মুরমু ‘সাঁওতাল ভাষার গান’; সমাপন স্মাল ‘গারো ভাষার গান’ পরিবেশন করেন। একক সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানী এবং ব্যান্ড সংগীত ‘আদিবাসী গান’ পরিবেশন করে এফ মাইনর। র‌্যাপ সংগীত পরিবেশন করে যিন ব্রাদার্স এবং হান্নান হোসেন শিমুল ও তার দল। অনুষ্ঠানে সবশেষে সমবেত সংগীত ‘মোরা ঝঞ্জার মত’পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ।

Tags: গাননাটকলিড বিনোদনশিল্পকলাসিনেমা
Previous Post

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Next Post

আমস্টারডাম থেকে ফিরে আসছেন ইসরায়েলি ফুটবল সমর্থকরা

Next Post
ইসরায়েলি ফুটবল সমর্থকরা বিমানবন্দরে আনন্দে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমস্টারডাম থেকে ফিরে আসছেন ইসরায়েলি ফুটবল সমর্থকরা

শাহরুখ খানের ছবি, গা dark কালো পোশাক পরা, serious expression. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের হুমকিদাতাকে খুঁজতে গিয়ে যে চাঞ্চল্যকর তথ্য!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT