চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের হুমকিদাতাকে খুঁজতে গিয়ে যে চাঞ্চল্যকর তথ্য!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 09, নভেম্বর 2024
in বিনোদন
A A
শাহরুখ খানের ছবি, গা dark কালো পোশাক পরা, serious expression. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি খুনের হুমকি পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ইতোমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, এই ঘটনায় যে ফোনটি থেকে শাহরুখকে হুমকি দেওয়া হয়েছে সেই ফোনটি একজন আইনজীবীর। ওই ব্যক্তির নাম ফাইজান, তিনি রায়পুরের বাসিন্দা। এ ঘটনায় রীতিমতো সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

কিন্তু ওই ব্যক্তিকে পুলিশ জেরা করলে তিনি এই ঘটনার সঙ্গে তার যাবতীয় সম্পর্ক নাকচ করে দেন। ওই আইনজীবী জানিয়েছেন, এই ঘটনার বেশ কিছুদিন আগেই তার ফোনটি চুরি হয়ে গেছে। ফলে তার ফোন ব্যবহার করে কে কী ঘটনা ঘটিয়েছে সেই বিষয় সম্পর্কে তিনি অবগত নন।

এখানেই শেষ নয়, ওই আইনজীবী জানিয়েছেন, শাহরুখ খানের ‘আঞ্জাম’ ছবিতে হরিণ শিকার নিয়ে একটি আপত্তিকর সংলাপ ছিল। সেই সংলাপেরও প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। পিটিআই সূত্রে আরও খবর, ছত্তিশগড় থেকে ওই আইনজীবীকে ডেকে পাঠানো হয়েছে তার চুরি যাওয়া ফোনের বিষয়ে যাবতীয় তথ্য জানতে। শুধু খুনের হুমকি নয়, এর সঙ্গে সঙ্গে ৫০ লাখ টাকার দাবিও জানানো হয়েছিল ওই হুমকিতে। জানানো হয়েছিল, কয়েক কোটি টাকা দিলে তবেই নিস্তার পাবেন শাহরুখ খান।

প্রথমে অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে হুমকি এসেছে বলে জানা গেছে। এরপরে, সেই মর্মেই অভিযোগ দায়ের হয়েছে মুম্বাইয়ের বান্দ্রা থানায়। এই নিয়ে আরও এক বলিউড তারকা খুনের হুমকি পেলেন। কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিন্তু বিগত কিছুদিন ধরে যেভাবে মায়ানগরীকে নিশানা করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে।

আপাতত শাহরুখের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে শাহরুখকে। এতদিন সশস্ত্র দুই নিরাপত্তারক্ষী শাহরুকের সঙ্গে থাকতেন। এখন থেকে য়জন সশস্ত্র নিরাপত্তারক্ষী ২৪ ঘণ্টা মোতায়েন থাকবেন।- হিন্দুস্থান টাইমস

Tags: খুনের হুমকিশাহরুখ খান
Previous Post

আমস্টারডাম থেকে ফিরে আসছেন ইসরায়েলি ফুটবল সমর্থকরা

Next Post

রমজানে টিসিবি ৫টি জরুরি পণ্য বিক্রি করবে

Next Post
জনতা টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে, রমজানে জরুরি পণ্য বিক্রির জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে টিসিবি ৫টি জরুরি পণ্য বিক্রি করবে

বাংলাদেশ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বক্তারা বিশৃঙ্খলা সমাধানে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাট্যাঙ্গনে বিশৃঙ্খলা, সুষ্ঠু সমাধান চান নাট্যকর্মীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT