চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যাটেলের ১১ উইকেটে ভারতকে হোয়াইটওয়াশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 03, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছে, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দুই টেস্ট জিতে আগেই ভারতের মাটিতে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। রোহিতদের মাঠে এক যুগের মধ্যে প্রথম দল হিসেবে টেস্ট সিরিজ জিতে এবার স্বাগতিকদের হোয়াটওয়াশই করে ছাড়ল কিউইবাহিনী। দুই ইনিংস মিলিয়ে স্পিনার আজাজ প্যাটেল ১১ উইকেট নিয়ে অন্যতম নায়ক। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ২৫ রানে জিতেছে টম ল্যাথামের দল।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ২৩৫ রানে থামে নিউজিল্যান্ড। জবাবে ভারত প্রথম ইনিংসে ২৬৩ রান তোলে। লিড পায় ৩৮ রানের। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ১৭৪ রানে অলআউট হলে ভারতের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪৬ রান। তাড়ায় নেমে ১২১ রানে অলআউট হয়ে গেছে রোহিত শর্মার দল।

সবশেষ ২০০০ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজে একমাত্র দল হিসেবে ভারতকে তাদেরই মাটিতে ধবলধোলাই করেছিল সাউথ আফ্রিকা। দুই যুগ পর সেই স্মৃতি ফেরাল নিউজিল্যান্ড।

আগেরদিনের ৯ উইকেটে ১৭১ রানে রোববার তৃতীয় দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। বোর্ডে আর ৩ রান যোগ করতে শেষ ব্যাটার প্যাটেল আউট হয়ে ফেরেন। রবীন্দ্র জাদেজার বলে আকাশ দীপের হাতে ক্যাচ দেন ৮ রান করা প্যাটেল। সব উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে সফরকারী দল।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ২৯ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে রোহিত শর্মার দল। ১৩ রানে ওপেনিং জুটি ভেঙে আউট হন রোহিত। করে যান ১১। অন্য চারজনের কেউই পৌঁছাতে পারেননি দুঅঙ্কের ঘরে। যস্বী জয়সওয়াল ৫ এবং শুভমন গিল, বিরাট কোহলি ও সরফরাজ খানের তিনজনই আউট হন ১ রানের ঘরে।

একপ্রান্তে উইকেট আগলে রেখে পাল্টা আক্রমণ চালাতে থাকেন রিশভ পান্ট। জাদেজার সঙ্গে জুটিতে আনেন ৪২ রান। ২২ বলে ৬ রান করে জাদেজা ফিরে গেলেও হাল ধরে রাখেন পান্ট। ৫৭ বলে ৬৪ করে পান্ট ফিরে যেতেই জমে ওঠে লড়াই।

২২তম ওভারে টানা দুই বলে রবীচন্দ্রন অশ্বিন ও আকাশ দীপকে ফিরিয়ে দেন গ্লেন ফিলিপস। হ্যাটট্রিকের সুযোগ ঠেকিয়ে দেন মোহাম্মদ সিরাজ। পরের ওভারে বল হাতে আসেন প্যাটেল। প্রথম বলে ওয়াশিংটন সুন্দরকে বোল্ড করে দ্বিতীয় ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন বাঁহাতি পেসার।

নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ১০৩ রানে ৫ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৬ উইকেটের স্বাদ পেয়েছেন প্যাটেল। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

Tags: টেস্ট চ্যাম্পিয়নশিপনিউজিল্যান্ডপ্যাটেলভারতমুম্বাই টেস্টরোহিতলিড স্পোর্টসল্যাথাম
Previous Post

টিকটক প্রতিষ্ঠাতার সম্পদ ৬ বছরে বেড়েছে ১০ গুণ

Next Post

৯০ বছরে প্রথমবার কিউইরা হোয়াইটওয়াশ করল ভারতকে

Next Post
নিউজিল্যান্ড ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, বাংলাদেশি ক্রিকেটাররা হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

৯০ বছরে প্রথমবার কিউইরা হোয়াইটওয়াশ করল ভারতকে

বিএনপি নেতাদের গণসমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT