বাজারে আলু পেঁয়াজের সঙ্কট না থাকলেও দাম কমেনি। আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে একশ’ টাকায়। শীতের আগমনীতে সবজির দামে স্বস্তি ফিরছে। সবজির সর্বনিম্ন দাম কেজি প্রতি ৪০ টাকা। চালের দাম বাড়ার জন্য কর্পোরেট কোম্পানিগুলোর মজুদ এবং বন্যার কারণে ধানক্ষেতের ক্ষতিকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা।








