চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরখাস্তই হলেন ইউনাইটেড কোচ টেন হাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 28, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ইউনাইটেড কোচ টেন হাগের ছবি, ফুটবল মাঠে মুখোমুখি ভাব।. Channel i News - চ্যানেল আই নিউজ

লম্বা সময় ধরে সেরাছন্দে নেই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন মৌসুমে জয়ের চেয়ে হারের সংখ্যা বেশি ঐতিহ্যবাহী ক্লাবটির। রোববার ওয়েস্ট হ্যামের কাছেও হার মিলেছে ২-১ ব্যবধানে। এমন পারফরম্যান্সে চাকরিটা আর বাঁচাতে পারলেন না কোচ এরিক টেন হাগ। বরখাস্তই হতে হল ৫৪ বর্ষী ডাচ কোচকে।

টেন হাগের অবর্তমানে রেড ডেভিলদের অস্থায়ী প্রধান কোচের দায়িত্ব সামলাবেন গত মৌসুমে সহকারী হিসেবে যোগ দেয়া আরেক ডাচ কোচ রুদ ফন নিস্টলরয়।

সোমবার বিবৃতিতে ইউনাইটেড জানিয়েছে, ‘এরিক টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেডের ছেলেদের দলের দায়িত্বে আর থাকছেন না। এরিক তার সময়কালে দলের জন্য যা করেছেন, সেজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ এবং তার ভবিষ্যতের মঙ্গল কামনা করি।’

‘রুদ ফন নিস্টলরয় অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব নেবেন। বর্তমান কোচিং দল তার সঙ্গে থাকবে এবং এই সময়ের মধ্যে স্থায়ী কোচ নিয়োগ দেয়া হবে।’

প্রায় আড়াই বছর ইউনাইটেডের দায়িত্বে ছিলেন টেন হাগ। ২০২২ সালের এপ্রিলে নিয়োগ পান। তার অধীনে ২০২৩ সালে কারাবাও কাপ এবং ২০২৪ সালে এফএ কাপের স্বাদ পায় ইউনাইটেড।

ওয়েস্ট হ্যামের কাছে হেরে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ১৪তম স্থানে নেমে গেছে ইউনাইটেড। ইউরোপা লিগ টেবিলে ৩৬ দলের মধ্যে অবস্থান ২১তম। লিগে শেষ ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জয়ের বিপরীতে ৪টিতে হেরেছে তারা।

Tags: ইউনাইটেডইপিএলটেন হাগলিড স্পোর্টস
Previous Post

বৈষম্যহীন বুটেক্স প্রতিষ্ঠায় উপাচার্য ড. জুলহাস উদ্দিনের প্রতিশ্রুতি

Next Post

ফেনী সীমান্তে বিজিবি’র অভিযানে পৌণে ২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

Next Post
বিজিবি সদস্য ফেনী সীমান্তে ভারতীয় মালামাল জব্দের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনী সীমান্তে বিজিবি'র অভিযানে পৌণে ২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

বিশেষজ্ঞদের আলোচনা সভা, মঞ্চে তিনজন বক্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

'কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের নেই'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT