চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈষম্যহীন বুটেক্স প্রতিষ্ঠায় উপাচার্য ড. জুলহাস উদ্দিনের প্রতিশ্রুতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 28, অক্টোবর 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
উপাচার্য ড. জুলহাস উদ্দিনের ছবি, বৈষম্যহীন বুটেক্স প্রতিষ্ঠার প্রতিশ্রুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়ে বৈষম্যহীন বুটেক্স প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেন অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। তার মেয়াদে বুটেক্সকে সত্যিকারের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।

সোমবার (২৮ অক্টোবর) সকালে উপাচার্য হিসেবে যোগদান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বুটেক্সের নতুন এ উপাচার্য।

উপাচার্য তার বক্তব্যের শুরুতে জুলাই বিপ্লবে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য।

শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গ্রাজুয়েট তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষার্থীদের ক্লাস ও আবাসন সমস্যার সমাধান, পূর্ণ বিভাগীয় স্বাধীনতার ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে শিক্ষকদের প্রতি বিশেষ আহ্বান জানান উপাচার্য। বুটেক্সের শিক্ষক সংকট সমাধানে অতি দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

গবেষণায় অভ্যন্তরীন ও বাহ্যিক বরাদ্দ বাড়িয়ে প্রতিটি বিভাগে একটি করে গবেষণা লাইন তৈরির পরিকল্পনার কথা জানান বুটেক্সের নতুন উপাচার্য। এছাড়া বুটেক্সের শিক্ষকদের জন্য অতিদ্রুত ক্লাস সরঞ্জামাদী (কম্পিউটার ও অন্যান্য) সরবরাহের জন্য পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরকে তাৎক্ষণিক নির্দেশনা দেন উপাচার্য। শিক্ষক ও শিক্ষার্থীদের মেলবন্ধনের মাধ্যমে বুটেক্সকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান উপাচার্য।

অন্তর্বতী সরকারের মত বুটেক্সেও সংস্কারের ঘোষণা দেন উপাচার্য। রেজিস্ট্রার অফিস আধুনিকায়ন, অর্থ ও হিসাব শাখার কাজের গতি বাড়ানো, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের সেবা প্রদানসহ প্রয়োজনীয় সংস্কার অল্প সময়ের মধ্যে শেষ করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের চাকায় গতি আনতে সবাইকে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান উপাচার্য।

শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে সর্বোচ্চ সততার পরিচয় দেওয়ারও প্রতিশ্রুতি দেন ড. জুলহাস। সর্বোপরী টেক্সটাইল শিল্প কারখানার সাথে নিবীড় যোগাযোগ স্থাপনের মাধ্যমে বুটেক্সের সিলেবাসকে আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বুটেক্সের জেষ্ঠ্যতম অধ্যাপক উপাচার্য ড. মো জুলহাস উদ্দিন।

Tags: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
Previous Post

সোহরাওয়ার্দীর মুক্ত মঞ্চে ৭ দিনব্যাপী যাত্রা উৎসব

Next Post

বরখাস্তই হলেন ইউনাইটেড কোচ টেন হাগ

Next Post
ইউনাইটেড কোচ টেন হাগের ছবি, ফুটবল মাঠে মুখোমুখি ভাব।. Channel i News - চ্যানেল আই নিউজ

বরখাস্তই হলেন ইউনাইটেড কোচ টেন হাগ

বিজিবি সদস্য ফেনী সীমান্তে ভারতীয় মালামাল জব্দের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনী সীমান্তে বিজিবি'র অভিযানে পৌণে ২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT