চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে সংবিধান সংশোধন: প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা পেল সংসদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 22, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানে সংবিধান সংশোধনের জন্য সংসদে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে সংবিধানের ২৬তম সংশোধনী বিল পাস হয়েছে। এই বিলে বিচার বিভাগের ক্ষমতা সীমিত করে প্রধানমন্ত্রী এবং সংসদের ক্ষমতা বাড়ানো হয়েছে। এখন থেকে দেশটির প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারবেন।

আলজাজিরা জানিয়েছে, সোমবার (২১ অক্টোবর) বিলটিতে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি অনুমোদন দিয়েছেন। এর আগে বিলটিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ বিলটি পাস হওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই দেশটিতে বিতর্ক চলছিল।

সংশোধনীতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখন একটি সংসদীয় কমিটির মাধ্যমে নির্বাচিত হবেন এবং তিন বছরের মেয়াদ থাকবে। এছাড়া নতুন একটি সাংবিধানিক বেঞ্চ গঠিত হবে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, এটি একটি ঐতিহাসিক দিন। সংসদের আধিপত্য নিশ্চিত করা হয়েছে। আজকের ২৬তম সংশোধনী শুধু একটি সংশোধনী নয়, এটি জাতীয় সংহতি ও ঐকমত্যের উদাহরণ।

গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় নির্বাচন হয়। নির্বাচনের পর থেকে সরকার ও দেশটির শীর্ষ আদালতের মধ্যে উত্তেজনা বাড়তে দেখা যায়। এমতাবস্থায় ভোটাভুটিতে খুব কম ব্যবধানে এই সংশোধনী পাস হয়। সরকার বলছে, এই সংশোধনী দেশটির আদালতকে পার্লামেন্টের ওপর ‘হস্তক্ষেপ’ করে, এমন রায় দেওয়া থেকে বিরত রাখবে।

Tags: পাকিস্তানপার্লামেন্টপ্রধান বিচারপতি
Previous Post

চট্টগ্রাম নগরীর পূর্ণবিকাশের সুফল পুরোদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব: মেয়র শাহাদাত

Next Post

বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, ১ নম্বর সতর্ক সংকেত

Next Post
বঙ্গোপসাগরে প্রবল ঝড়ের সময় লহরার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, ১ নম্বর সতর্ক সংকেত

দুটি পুরুষ শিল্পী সঙ্গীত পরিবেশনা করছেন, পেছনে সঙ্গীতের নোটের ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ও আমাকে বলত, শুধুই তোমার জন্য গান করব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT