এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২০ অক্টোবর) সকালে রাজধানীর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রোববার বাদে আসর চট্টগ্রামের পটিয়া হাই স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।









