চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

রেজাউল করিম রেজা by রেজাউল করিম রেজা
10:23 পূর্বাহ্ন 20, অক্টোবর 2024
in - সেমি লিড, জনপদ, নাটোর
A A
ব্যাংক কর্মকর্তা ট্রাকের ধাক্কায় আহত, হাসপাতালে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সুমন আহমেদ দ্রুতগামী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুমনের স্ত্রী।

শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন আহমেদ ব্র্যাক ব্যাংক নাটোর শাখার ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,শনিবার রাত ৯টার দিকে শহরের মাদ্রসা হয়ে বাড়ি ফিরছিলেন সুমন আহমেদ ও তার স্ত্রী। এসময় বগুড়া থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাদের দুইজনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সুমনের মৃত্যু হয়। এসময় তার স্ত্রী গুরুতর আহত হন। ট্রাকটি অপর একটি সিএনজিকে সামনে থেকে সজোরে ধাক্কায় দেয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস আসে। সুমনের স্ত্রীকে উদ্ধার করে নাটোর হাসপাতালে পাঠানো হয়। পরে নিহতের স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে নেয়া হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মাহবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মাদ্রসা মোড় থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে ঘাতক চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায়
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: একজন নিহতট্রাকের ধাক্কানাটোর
Previous Post

৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ হচ্ছে না আজ

Next Post

ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানী আজ

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, ঢাকা, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানী আজ

গাজায় ধ্বংসস্তূপের মধ্যে একজন ব্যক্তি হাঁটছেন, ধ্বংসের চিহ্ন স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৭৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT