চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৫ বছর পর আসছে শাহরুখের ‘ফৌজি’র সিকুয়েল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 15, অক্টোবর 2024
in বিনোদন
A A
শাহরুখের 'ফৌজি' সিনেমার সিকুয়েল আসছে ৩৫ বছর পর. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত হিন্দি ধারাবাহিক ‘ফৌজি’। যেই ধারাবাহিকে অভিনয়ের পরে বলিউডের বাদশাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শাহরুখের জন্যই আজও দর্শক এই ধারাবাহিকটি মনে রেখেছেন। ধারাবাহিকে তার অভিনীত চরিত্রের নাম ছিল লেফটেন্যান্ট অভিমন্যু রায়।

এবার শোনা যাচ্ছে, দীর্ঘ ৩৫ বছর পর নির্মিত হতে যাচ্ছে চর্চিত ধারাবাহিকটির সিকুয়েল। মঙ্গলবার (১৫ অক্টোবর) নির্মাতারা এই ঘোষণা করেছেন। সেই সঙ্গে জানা গেছে, ধারাবাহিকে থাকছে একাধিক চমক।

মঙ্গলবার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। তবে কি শাহরুখ থাকছে সিকুয়েলে?  না, শাহরুখ যে থাকছে না তা এক প্রকার স্পষ্ট। তবে নতুন ধারাবাহিকে থাকছেন এক ঝাঁক অভিনেতা।

আসন্ন ধারাবাহিকটির মুখ্য চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা লোখণ্ডের স্বামী ভিকি জৈন। সন্দীপ সিংহের সঙ্গে এই ধারাবাহিকটির সহ-প্রযোজকের ভূমিকায় থাকছেন ভিকি। দেশের জন্য সেনার আত্মত্যাগ এবং বীরত্বের গল্পই তুলে ধরা হবে এই ধারাবাহিকে।

মূল ধারাবাহিকটির মতোই ‘ফৌজি ২’ এর জন্য দূরদর্শনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন প্রযোজকেরা। ভিকি ছাড়াও একটি চরিত্রে থাকছেন গওহর খান। নির্মাতারা জানিয়েছেন, এছাড়াও ১২জন নতুন অভিনেতাকে এই ধারাবাহিকে দেখবেন দর্শক। নির্মাতারা জানিয়েছেন, ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই ধারাবাহিকটি ডাব করা হবে।- ইটিভি ভারত

Tags: ফৌজিভিকি জৈনশাহরুখ খানসিকুয়েল
Previous Post

‘চক্র’ দেখে গা ছমছমে অনুভূতি হলো

Next Post

বরিশালে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধর যাবজ্জীবন

Next Post
বরিশালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধর যাবজ্জীবন

বাংলাদেশের একজন যুবক পরীক্ষার ফলাফল ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮তম শিক্ষক নিবন্ধের লিখিত পরীক্ষায় পাস করলেন আবু সাঈদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT