চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কটিশ মেয়েদের বড় ব্যবধানে হারাল সাউথ আফ্রিকা

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:37 অপরাহ্ন 09, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটাররা ম্যাচের পর হাসি-মুখে একে অপরের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের লড়াইয়ে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে সাউথ আফ্রিকা। নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৮০ রানে হারিয়েছে প্রোটিয়া বাহিনী। অন্যদিকে টানা তিন ম্যাচে হার দেখল স্কটিশ মেয়েরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট ১৬৬ রান তোলে সাউথ আফ্রিকা। জবাবে নেমে ১৭.৫ ওভারে ৮৬ রানে থামে স্কটল্যান্ড।

আগে ব্যাটে নামা প্রোটিয়া মেয়েদের হয়ে ঝড় তোলেন মারিজানে ক্যাপ ও লৌরা উলভার্ট। ওপেনার লৌরা ৫ চার ও এক ছক্কায় ২৭ বলে ৪০ রান করেন। চারে নামা মারিজানে ৬টি চারে ২৪ বলে ৪৩ রান করেন। এছাড়া আরেক ওপেনার তানজিম ব্রিটস ৩৫ বলে ৪৩ রান করেন।

স্কটিশ মেয়েদের হয়ে একটি করে উইকেট নেন ক্যাথেরিন ফ্রেজার, ডার্সে কার্টের, ওলিভিয়া বেল, ক্যাথেরিন ব্রেস ও র‌্যাখেল স্লাটার।

জবাবে নেমে প্রোটিয়া বোলারদের তোপে দ্রুতই গুটিয়ে যায় স্কটল্যান্ড। সর্বোচ্চ ১৪ রান করেন ক্যাথেরিন ফ্রেজার। ১৩ বলে ১২ রান করেন অ্যালিসা লিস্টার। বাকীদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাননি।

প্রোটিয়াদের হয়ে ননকুলুলেকো মালবা তিনটি উইকেট নেন। নাদিন ডি ক্লের্ক ও কোল ট্রিয়ন দুটি করে উইকেট নেন।

Tags: মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্কটল্যান্ড
Previous Post

বাড়ছে রপ্তানি আয়, কমছে বাণিজ্য ঘাটতি

Next Post

পুলিশের যেসব কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Next Post
বাংলাদেশ পুলিশ লোগো, নীল ব্যাকগ্রাউন্ডে সাদা ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের যেসব কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভবনের ছবি, বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মত টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT