চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান-জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:16 অপরাহ্ন 09, অক্টোবর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান ও জরিমানা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক টিম বাজার তদারকি করছে। এসময় তদারকি টিম কয়েকটি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

আজ বুধবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মোহাম্মপুর কৃষি মার্কেট কাঁচাবাজারে ও ফকিরাপুল কাঁচাবাজারে ২টি টিম বাজার তদারকি কার্যক্রম চালায়।

ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌস। এসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, ডিম , সবজি ও মুরগীর বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয় ও বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন।

মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা, মূল্য তালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও কৃষি মার্কেট ভেঙে ফেলায় পার্কিং এ দোকান বসানো হলে বিভিন্ন মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে দোকানগুলো সরানোর জন্য বাজার কমিটিকে নির্দেশনা দেওয়া হয়।রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারে ডিম, পিয়াজ, কাচামরিচ, মুরগী ও চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়মূল্য ও বিক্রি মূল্য যাচাই করা হয়। এদের মধ্যে ডিম ও পিয়াজের দাম কিছুটা কমেছে বলে বাজার মনিটরিং এ দেখা যায়। মুরগী, চাল, আলু , পিয়াজসহ ও অন্যান্য পণ্যের হালনাগাদকৃত মূল্য তালিকা টাঙানোর বিষয়ে তাগিদ দেয়া হয়। এ অভিযানের নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অমিত দেব নাথ। অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: অভিযানজরিমানাবাজারবাণিজ্য মন্ত্রণালয়
Previous Post

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

Next Post

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন আইন উপদেষ্টা

Next Post
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আইন উপদেষ্টার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন আইন উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেট দলের দুই ব্যাটসম্যান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুলতানে রান-উৎসব চলছেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT