চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবকে হারালো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 05, অক্টোবর 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ রাগবি দলের খেলোয়াড়রা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া রাগবি এমিরেটস সেভেন ট্রফিতে সৌদি আরবের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এবারের এশিয়া রাগবিতে এটি বাংলাদেশের প্রথম জয়। সৌদি আরবকে ১৯-১৪ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

দুই ভাগে হওয়া ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে ১২-০ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় জুয়েলরা। এরপর এসে কিছু খেই হারিয়ে ফেলে প্রতিপক্ষের কাছে। তবে শেষ হাসিটা হাসে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৯-১৪ পয়েন্টে শেষ হয় ম্যাচ, প্রথম জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশ রাগবির যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ দলের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘ফিলিপাইন এশিয়া রাগবি চ্যাম্পিয়ন, চাইনিজ তাইপে রানার্স আপ। প্রতিপক্ষ হিসেবে ভারত আমাদের চেয়ে অনেক এগিয়ে। আফগানিস্তানের খেলোয়াড়েরা সবাই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় থাকে এবং খেলে। সেই হিসেবে এবারের এশিয়া রাগবিতে আমরা অনেক ভালো খেলেছি। এশিয়া রাগবিতে বিভিন্ন দেশ আমাদের খেলা এবং উন্নতির প্রশংসা করেছে।’

দুই দিনব্যাপী চলা এ আসরে ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশের অন্য প্রতিপক্ষ হল ভারত, আফগানিস্তান, চাইনিজ তাইপে এবং সৌদি আরব। গ্রুপপর্বের অন্য ম্যাচগুলোতে বড় ব্যবধানে হেরেছিল অধিনায়ক জুয়েল রানারা। প্রথম ম্যাচে ভারতের কাছে ৩১-০৫এ হেরে আসর শুরু করে বাংলাদেশ।

আফগানিস্তানের কাছে ৪২-২৪ পয়েন্টে, চাইনিজ তাইপের কাছে ৪৩-০০ পয়েন্ট হারলেও সৌদি আরবকে ১৯-১৪ পয়েন্টে হারিয়ে আসরের একমাত্র জয় পায় দলটি। আসরের ১৪ দলের মধ্যে ১৩তম স্থান লাভ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ ও সৌদি আরবের ফুটবল ম্যাচে খেলোয়াড়রা মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের আসরের আয়োজক দেশ নেপাল। সার্বিক ব্যবস্থাপনা করেছে এশিয়া রাগবি।

 

Tags: জুয়েলনেপালবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

ইয়েমেনে নৌ ও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

Next Post

৩২ হাজার দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তা দেবে ২ লাখের বেশি আনসার

Next Post
দুর্গাপূজা মণ্ডপে দেবী দুর্গার সুন্দর প্রতিমা সাজানো।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩২ হাজার দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তা দেবে ২ লাখের বেশি আনসার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংলাপ শেষে বের হয়ে যা জানালেন মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT