চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সাইফুলের মৃত্যু

রবিউল হক রবি by রবিউল হক রবি
5:15 অপরাহ্ন 01, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, জনপদ, নোয়াখালী
A A
ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সাইফুলের মৃত্যুর জন্য শোকপ্রকাশ করছে জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত সাইফুলের জানাজার নামাজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের সিআরবি এলাকায় গুলিতে আহত সাইফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে নিহত সাইফুল ইসলামের (২১) গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। এর পূর্বে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী তার জানাজার নামাজে অংশ গ্রহণ করেন।

সাইফুল ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। সাইফুলের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও স্থানীয় এলাকাবাসী নিহত সাইফুলের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

নিহতের চাচা আমজাদ হোসেন বলেন, পরিবারে চার সন্তানের মধ্যে সাইফুল বড় ছিলেন। চট্টগ্রামে বেড়াতে এসে আন্দোলনে অংশ নেয়। সেদিন তাকে আওয়ামী লীগের লোকজন তাকে বেধড়ক মারধর করে। এতে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত ভাতিজাকে বাঁচাতে পারলাম না। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারের সবাই বাকরুদ্ধ।

সাইফুলের বাবা আলতাফ হোসেন বলেন, আহত অস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাস সাত দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রেফার করে। সোমবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের মৃত্যু হয়।

Tags: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনমৃত্যু
Previous Post

এভারেস্টের উচ্চতা আরও বাড়িয়ে দিচ্ছে অরুণ নদী!

Next Post

বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন বিশ্বজয়ী ইনিয়েস্তা

Next Post
বিশ্বজয়ী ফুটবল তারকা ইনিয়েস্তা মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন বিশ্বজয়ী ইনিয়েস্তা

চীনে সুপারমার্কেটে ছুরিকাঘাতে আহত ও নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে সুপারমার্কেটে ছুরিকাঘাতে নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT