চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএনবির উপদেষ্টা সম্পাদক হলেন ফরিদ হোসেন, সম্পাদক মাহফুজুর রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 01, অক্টোবর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন ও মাহফুজুর রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহফুজুর রহমান এবং বর্তমান সম্পাদক প্রবীণ সাংবাদিক ফরিদ হোসেনকে উপদেষ্টা সম্পাদক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

ইউএনবির সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে সময় টিভিতে সম্পাদক (ওয়েব) হিসেবে দায়িত্ব পালন করেন মাহফুজুর রহমান।

ইউএনবির ইমেরিটাস সম্পাদক এনায়েতুল্লাহ খান বলেন, মাহফুজকে আবার বোর্ডে পেয়ে আমরা খুব খুশি। এজেন্সি সাংবাদিকতায় তার বিপুল অভিজ্ঞতা রয়েছে। তার অভিজ্ঞতা ইউএনবির সম্পাদকীয় মান উন্নয়নে সহায়তা করবে।

এনায়েতুল্লাহ খান আরও বলেন, সাংবাদিকতায় যে আমূল পরিবর্তন এসেছে, ইউএনবিকে তার সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল পথচলায় এগিয়ে নিতে মাহফুজের দক্ষতা সহায়তা করবে।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ঢাকা ব্যুরো চিফ ও ইউএনবির প্রতিষ্ঠাতা সদস্য ফরিদ হোসেন তার কর্মজীবনের বেশিরভাগ সময় আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। এর মধ্যে টাইম ম্যাগাজিন ও কলকাতার দ্য টেলিগ্রাফ অন্যতম। এছাড়াও ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওকাব) সভাপতি এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন।

মাহফুজুর রহমান শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা ইউএনবিতে কর্মজীবন শুরু করেন। পরে ইউএনবির নির্বাহী সম্পাদক ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

শতাধিক সংবাদদাতা নিয়ে দেশব্যাপী নেটওয়ার্কের পাশাপাশি ইউএনবির নিউইয়র্ক, নয়াদিল্লি, বেইজিং, কায়রো, লস অ্যাঞ্জেলেস, লন্ডন, ব্রাসেলস, টোকিও এবং সিঙ্গাপুরেও আন্তর্জাতিক সংবাদদাতা রয়েছে। ২ কোটিরও বেশি দর্শক, শ্রোতা এবং পাঠকদের কাছে সংবাদ পরিবেশন করে এই বার্তা সংস্থা।

বর্তমানে ইউএনবির বিশ্বের ৪০টিরও বেশি দেশের সঙ্গে সংবাদ বিনিময় চুক্তি রয়েছে- আমেরিকার অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), চীনের সিনহুয়া, ভারতের পিটিআই, জাপানের কিয়োদো, মালয়েশিয়ার বার্নামা, এশিয়ানেট, দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ, রাশিয়ার আইটিএআর-টিএএসএস নিউজ এজেন্সি, আফ্রিকার এফএএপিএ, সাইপ্রাসের সিএএন, মরক্কোর নিউজ এজেন্সি এমএপি, অর্গানাইজেশন অব এশিয়া-প্যাসিফিক নিউজ এজেন্সিস (ওএএনএ) ও সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস নিউজ এজেন্সি (ডব্লিউএএম)।

১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ইউএনবি দক্ষিণ এশিয়ার প্রথম পরিপূর্ণ ডিজিটাল বার্তা সংস্থা। বিশ্বের সর্ববৃহৎ তারবার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) ইউএনবির সংবাদ বিনিময়ের অংশীদার। এছাড়াও ইউএনবি অর্গানাইজেশন অব এশিয়া-প্যাসিফিক নিউজ এজেন্সিজ (ওএএনএ) ও এশিয়ানেটের বোর্ড সদস্য।

Tags: ইউএনবিউপদেষ্টামাহফুজুর রহমান
Previous Post

যে কারণে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম

Next Post

চতুর্থ দিনের পরিকল্পনার কথা জানালেন রোহিত

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ দিনের পরিকল্পনার কথা জানালেন রোহিত

রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পাওয়া তারেক রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT