চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাছ চুরির ২ মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ, রাজনীতি
A A
বিএনপি নেতা সালাহ উদ্দিনের মুক্তির জন্য সমর্থকদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার চিংড়িঘেরে দখল করে মাছ চুরির দুটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। চলমান দু’টি ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদ এর আদালত এই স্থগিতাদেশ প্রদান করেন বলে জানান মামলার আসামি পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার।

মামলা থেকে অব্যাহতির আদেশ পেয়ে গণমাধ্যমে সন্তোষ প্রকাশ করছেন বিএনপির এই নেতা। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন বিচার বিভাগ স্বাধীন হয়েছে তাই দুটি মিথ্যা মামলা থেকে আমাদের খালাস দেয়া হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয় আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।

সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আমার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা থেকে আদালত আমাকে অব্যাহতি দিয়েছেন। এর মাধ্যমে আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অতীতে যত অন্যায়, ভিত্তিহীন , মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যত গায়েবি মামলা বাংলাদেশে হয়েছে রাজনৈতিক নেতাকর্মী সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষদের বিরুদ্ধে। সকল মিথ্যা হয়রানি মুলক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গায়েবী সমস্ত মামলা প্রত্যাহার হোক এবং আদালত থেকে অব্যাহতি প্রাপ্ত হোক এবং খালাস হোক। এ ৩ প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ।

এর আগে দুপুর ২ টার দিকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে আদালত প্রাঙ্গনে উপস্থিত হন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। এরপরই তার আইনজীবীদের সঙ্গে আদালতে উপস্থিত হন।

এসময় সালাহউদ্দিন আহমদের নিযুক্ত আইনজীবীরা আদালতকে তাদের মক্কেলকে স্বশরীরে হাজিরা দেয়া থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানান।

পাশাপাশি তাদের মক্কেলকে দেশের একজন সম্মানিত নাগরিক উল্লেখ করে তৌহিদুল বলেন, ঘটনা ২০০১ সালে সংঘটিত হলেও চকরিয়া থানায় মামলা দায়ের করা হয় ২০০৭ সালে রাজনৈতিকভাবে হয়রানি করতেই সালাহউদ্দিন আহমদের নামে মামলা দুটি দায়ের করা হয়েছিল। এ কারণে মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানান। শুনানি শেষে আদালত দুইটি মামলা বিচারিক কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছেন।

আদালত থেকে বের হয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, আদালত দীর্ঘ শুনানীতে আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন। আজ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

আইনজীবীরা জানান চকরিয়া উপজেলার চরনদ্বীপে দু’টি চিংড়ি ঘেরে ২০০১ সালে হামলা চালিয়ে দখল এবং মাছ চুরির ঘটনা উল্লেখ করে ২০০৭ সালে চকরিয়া থানায় দু’টি মিথ্যা মামলা দায়ের করেন জনৈক মাহামুদুল হক। মামলায় আসামি করা হয় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ সহ ৫০ জনেরও বেশী দলীয় নেতাকর্মী। ২০১৮ সালে পুলিশ আদালতে মামলা দুটির চার্জশিট প্রদান করেন।

আইনজীবীরা জানান আজ আদালতে মামলা দুটি স্থগিতের আবেদন করে শুনানি করেন। এসময় আদালত জানিয়েছে বাদীপক্ষ এই দু’টি মামলায় একজন স্বাক্ষীকেও আদালতে আনতে ব্যর্থ হয়েছে। পুলিশ মামলার ঘটনা প্রমাণে ব্যর্থ হয়েছে তাই মামলা দুটি স্থগিতের আবেদন মঞ্জুর করে সালাহউদ্দিন আহমেদ সহ সকল আসামিকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।

Tags: বিএনপিসালাহউদ্দিন আহমেদ
Previous Post

৪৩তম বিসিএস থেকে মাধ্যমিকের সহকারী শিক্ষক হলেন ১৩৮ জন

Next Post

মোসাদ সদর দপ্তরে হিজবুল্লাহর হামলা

Next Post
মোসাদ সদর দপ্তরে হিজবুল্লাহর হামলার ছবি, বিস্ফোরণ ও নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

মোসাদ সদর দপ্তরে হিজবুল্লাহর হামলা

ছয় এনজিও এর প্রতিনিধিরা বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে এক ফোরামে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে ছয় এনজিও এক ফোরামে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT