চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:29 পূর্বাহ্ন 19, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আদালত
A A
যাত্রাবাড়ী থানার ওসি রিমান্ডে থাকা আসামিদের সঙ্গে দেখা করতে যান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে স্কুলছাত্র মো. সাকিব হাসান নিহতের ঘটনায় করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।

আজ বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর মোজাহিদুল ইসলাম তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত সোমবার কক্সবাজারের টেকনাফ থানা এলাকা থেকে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানেকে গ্রেপ্তার করা হয়। এরপর আবুল হাসানকে টেকনাফ থেকে ঢাকায় আনা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামি মো. আবুল হাসান (৫২) মামলার এজাহারনামীয় ৯৩ নম্বর আসামি। মামলার বাদী মো. আবু বক্কর গত ১৮ জুলাই বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ী থানার কাজলা বিশ্ব রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। এ সময় ১ থেকে ২৫ নং পর্যন্ত আসামিদের নির্দেশ ও পরিকল্পনায় অন্যান্য এজাহারনামীয় ২৬ থেকে ৪৪২ জন আসামিরা মারপিট ও গুলি বর্ষণ করে। গুলিতে ছাত্র মো, সাকিব হাসানসহ (২২) তাদের একাধিক লোকজন মৃত্যুবরণ ও আহত হন। পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করলে নিহতদের যে যার মত করে নিয়ে দাফন কাজ সম্পন্ন করে। অনেকে এখনো চিকিৎসাধীন আছে। মৃত্যুর সঠিক পরিসংখ্যান এখনো পাওয়া যায় নাই। হাসপাতালে মৃত্যু সনদ সঠিকভাবে দেওয়া হয় নাই। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দখলবাজি, ছিনতাই, ডাকাতি, খুন, মাদক ব্যবসাসহ সব ধরণের অপরাধমূলক কার্যকলাপ করেছে। কোথাও কোনো অভিযোগ দিয়ে বিচার পাওয়া যায় নাই। পক্ষান্তরে যারা অভিযোগ দিয়ে তারা বর্ণীত আসামিদের দ্বারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে উক্ত আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত আবশ্যক।

গত ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণের ৬৩নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক আবু বকর যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গত ১৮ জুলাই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ৩ থেকে ৪ হাজার নেতাকর্মী এবং পুলিশের ওয়ারী ও যাত্রাবাড়ী থানার সদস্যরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এসময় তাদের হাতে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, রড ও পিস্তল ছিল। ওই দিন বিকেল ৫টায় তারা শান্তিপূর্ণ সমাবেশের ওপর এলোপাতাড়ি গুলি ও মারপিট করতে থাকে। একপর্যায়ে মো. সাকিব হাসান মারা যায়।

Tags: ৭ দিনের রিমান্ডেহত্যা মামলা
Previous Post

২০২৫ সালে স্টুডেন্ট ভিসা আরও সীমিত করবে কানাডা: জাস্টিন ট্রুডো

Next Post

সালমান, আনিসুল, পলক, মামুন কারাগারে

Next Post
পুলিশের নিরাপত্তা কর্মীরা হেলমেট ও পিপিই পরিধান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান, আনিসুল, পলক, মামুন কারাগারে

Smiling young boy in a white shirt and patterned jacket indoors. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগদানের ৪ মাসের মাথায় ভেঙে গেল ‘বিগ বস’ তারকা আবদুর সম্পর্ক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT