চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকল কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে: ধর্ম উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:07 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ধর্ম উপদেষ্টা মুসল্লিদের সামনে বক্তব্য দিচ্ছেন, ধর্মীয় আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, পৃথিবীর সকল কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে তার সুফল যেমন পাওয়া যাবে তেমনি বিন্দু পরিমাণ খারাপ কাজ করলেও তার প্রতিফল ভোগ করতে হবে।

আজ দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এই পৃথিবীতে দুদক, গোয়েন্দা সংস্থা কিংবা বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা থেকে বাঁচতে পারলেও পরকালে নিষ্কৃতি পাবার উপায় নেই। তিনি আরো বলেন, এদেশে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপধারণ করেছে। টেবিলে টেবিলে ঘুষ না দিলে ফাইল নড়ে না। লালফিতার দৌরাত্ম্য একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক দেশ গঠনে বাধা হয়ে দাড়িয়েছে। ক্ষমতার একটু স্বাদ পেলেই লুটপাট করা, বিদেশে অর্থ পাচার করা ও বিদেশে বাড়ি করার মতো মানসিকতা আমাদেরকে পেয়ে বসেছে। এই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে চাই।

ধর্মকে ব্যবহার করে দূর্নীতি করাকে প্রহসন হিসেবে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা লম্বা দাড়ি রাখি, আবার ঘুষ খাই এবং ঘুষের টাকায় হজ-উমরাহ পালন করে থাকি। এই সংস্কৃতি আমাদেরকে পরিহার করতে হবে।

হাদীসের উদ্ধৃতি দিয়ে উপদেষ্টা বলেন, অবৈধ পথে উপার্জনের টাকায় হজ-উমরাহ পালন করা হলে সেটা আল্লাহ কবুল করবেন না। এমনকি অবৈধ আয়ে গঠিত শরীরও বেহেশতে প্রবেশ করবে না। তিনি সকলকে হালাল পথে উপার্জনের অনুরোধ জানান।

ড. খালিদ বলেন, মহানবী (সা.) দুনিয়াতে এসে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করেছেন। তাঁর আগমনের পূর্বে মানুষের অধিকার বলতে কিছু ছিলো না। মহানবী (সা.) প্রথম ঘোষণা করেন, আরবের ওপর অনারবের কিংবা অনারবের ওপর আরবের, সাদার ওপর কালোর কিংবা কালোর ওপর সাদার বিশেষ কোন মর্যাদা নেই; পৃথিবীর সব মানুষ সমান।

ড. খালিদ আরো বলেন, আমরা যে রাষ্ট্রীয় কাজ করছি এটাও ইবাদত। ঘুষ নিলে ও দুর্নীতি করলে সেই ইবাদত থেকে বঞ্চিত হতে হয়। তিনি মহানবী(সা.) আদর্শকে লালন করার পাশাপাশি অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানান।

হাদীস উদ্ধৃত করে ধর্ম উপদেষ্টা বলেন, মুসলিম রাষ্ট্রে যদি কোন মুসলমান কোন অমুসলিম নাগরিকের ওপর অত্যাচার কিংবা জুলুম করে তবে কিয়ামতের দিন মহানবী (সা.) সেই মুসলিমের বিপক্ষে দাঁড়াবেন। এজন্য আমরা যদি সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি দেশ গড়তে চাই তাহলে নবী (সা.) এর আদর্শ মেনে চলা ছাড়া অন্য কোন বিকল্প নেই।

ধর্ম মন্ত্রণালয় আয়োজিত এ দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নয়েব আলী মন্ডল, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেষে মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

Tags: ড. আ ফ  ম খালিদ হোসেনধর্ম উপদেষ্টা
Previous Post

‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

Next Post

অভিযোগে নাম আসা মানেই আসামি নয়: চিফ প্রসিকিউটর

Next Post
চিফ প্রসিকিউটরসহ আইনজীবীরা সংবাদ সম্মেলনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযোগে নাম আসা মানেই আসামি নয়: চিফ প্রসিকিউটর

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের নতুন কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের নতুন কান্ট্রি ডিরেক্টর হলেন স্টিফেন ফোর্বস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT