চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির প্যানেলে পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার সালিমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার সালিমা, আইসিসির প্যানেলে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার হিসেবে আইসিসির প্যানেলভুক্ত হয়েছেন সালিমা ইমতিয়াজ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হওয়ায় এখন থেকে আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টে ম্যাচ পরিচালনা করতে পারবেন ৫২ বর্ষী সালিমা।

সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ‘আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলে তার মনোনয়নের মাধ্যমে, সালিমা ইমতিয়াজ শুধু বাধাই ভাঙেননি, বরং পরবর্তী প্রজন্মের নারী ক্রিকেট পেশাদারদের জন্য একটি অনুপ্রেরণামূলক নজিরও স্থাপন করেছেন।’

সালিমা পিসিবির অধীনে ২০০৮ সালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ২০২২ এবং ২০২৪ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আসরে এবং ২০২৩ সালে হংকংয়ে এশিয়ান ইমার্জিং কাপে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে কুয়ালালামপুরে এসিসি ওমেন্স প্রিমিয়ার কাপে আম্পায়ার প্যানেলের অংশ ছিলেন।

সালিমা প্রতিক্রিয়ায় জানান, ‘আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল অব ডেভেলপমেন্ট আম্পায়ার হিসেবে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। এই অর্জনের পথ প্রশস্ত করার অমূল্য সুযোগের জন্য আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পাকিস্তান-সাউথ আফ্রিকার মেয়েরা প্রথম টি-টুয়েন্টি খেলতে নামবে আজ। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে চালকের ভূমিকায় দেখা যাবে সালিমাকে।

Tags: আইসিসিপাকিস্তানপিসিবিলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

ইসলামী শাসন ও সমাজ ব্যবস্থার দিকে এগোচ্ছে বলে জামায়াতের মন্তব্য

Next Post

মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশেও পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

Next Post
বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শান্তি ও সৌহার্দ্য বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশেও পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা বসে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত প্রশাসনের পদোন্নতি বঞ্চিতদের সুবিধা দিতে কমিটি গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT