চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাংলাদেশ

নারী ‘এ’ দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:05 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার মেয়েদের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটিতে সহজ জয়ের পর তৃতীয়টিতেও অনায়াস জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টিম টাইগ্রেস। প্রথম টি-টুয়েন্টিতে ৭ উইকেটে, দ্বিতীয়টিতে ১০৪ রানের বিশাল ব্যবধানে জয়ের পর তৃতীয় ম্যাচে ১০ রানে জিতেছে রাবেয়া খানের দল।

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে রোববার টসে জিতে ব্যাটে নেমে ৯ উইকেটে ৯৭ রানের স্বল্প পুঁজি তুলেছিল বাংলাদেশ। জবাবে ৮ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি লঙ্কান ‘এ’ দলের মেয়েরা।

ব্যাটে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দিলারা আক্তার ও সাথী রানির ওপেনিং জুটিতে আসে ২৮ রান। ১০ বলে ১৩ রান করে দিলারা আউট হন। সেখান থেকে একের পর এক উইকেট হারাতে থাকে লাল-সবুজের দল। সাথীর সর্বোচ্চ ২৬ রানের সঙ্গে ঋতু মনি ২৫ ও নিগার সুলতানার ব্যাটে আসে ১২ রান। বাকিদের কেউ দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

৯৮ রানের লক্ষ্যে নেমে ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে পথই হারিয়ে ফেলে লঙ্কানরা। নিলাকাশানা সানদামানির ২২ ও কুশিনির ২১ রানে ভর করে জয়ের সংগ্রহে যেতে পারেননি সাথিয়া সান্দিপানিরা। ১০ রানে জিতে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান নেন ২টি করে উইকেট। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টুয়েন্টি কল্টসে গড়াবে।

Tags: নাহিদা আক্তারনিগার সুলতানাবাংলাদেশ ‘এ’ দলবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টস
Previous Post

এক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠনের আশা চিফ প্রসিকিউটরের

Next Post

নিপুন-নওশাবাসহ শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন যারা

Next Post
শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্যদের ছবি, বিভিন্ন শিল্পী ও সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিপুন-নওশাবাসহ শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন যারা

দীপিকা-রণবীরের সঙ্গে তাদের মেয়ে গাড়িতে বাড়ি ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন দীপিকা-রণবীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT