চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্কুইড গেম’র বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ, জবাব নেটফ্লিক্সের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 পূর্বাহ্ন 15, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
স্কুইড গেমের প্রতিযোগীদের লাইন, প্রতিযোগীদের নম্বর সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ছবি ‘লাক’-এর নকল করে তৈরি করা হয়েছে বিশ্বব্যাপী হিট সিরিজ ‘স্কুইড গেম’, এমনটাই দাবী করেছেন নির্মাতা সোহম শাহ। স্ট্রিমিং জায়েন্টের নামে আদালতে মামলা ঠুকেছেন সোহম। এর পাল্টা জবাব দিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

২০০৯ সালে মুক্তি পেয়েছিল অভিনেতা ইমরান খান, সঞ্জয় দত্ত, রবি কিষণ অভিনীত ‘লাক’। এই ছবির কথা বিশেষ মনে রাখেনি হিন্দি সিনেপ্রেমীরা। ইমরানের ক্যারিয়ারের ফ্লপ ছবির তালিকায় অন্যতম এটি। তবে আচমকাই ২০২৪ সালে এসে এই ছবির নির্মাতা সোহম শাহের দাবি, নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’ নাকি লাক-এর ভাবনা চুরি করে তৈরি!

অভিযোগের সত্যতা নেই বলে দাবী করেছে নেটফ্লিক্স। হিন্দুস্তান টাইমসকে নেটফ্লিক্সের তরফ থেকে জানানো হয়, ‘এই দাবির কোনও ভিত্তি নেই। স্কুইড গেমটি হোয়াং ডং হিউক দ্বারা নির্মিত এবং তিনিই লিখেছেন।’

‘লাক’ ছবিটি এমন একদল লোককে ঘিরে আবর্তিত হয়েছে যারা জ্যাকপট জেতার জন্য মারাত্মক গেম খেলে এবং তাদের ভাগ্য ফেরানোর চেষ্টা করে। প্রতিটি খেলোয়াড় মারা যাওয়ার সাথে সাথে প্রাইজমানি বাড়তে থাকে। স্কুইড গেমটিও একটি রানওয়ে হিট শো ছিল, যারা অর্থের জন্য মরিয়া এবং টাকার লোভেই একটি রিয়েলিটি শোতে অংশ নিতে রাজি হন। তারা এমন খেলা খেলেন যেখানে হারের অর্থই হলো মৃত্যু। একে একে মারা যেতে থাকেন প্রতিযোগীরা। আর এখানেও প্রাইজমানি বাড়তে থাকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tags: লিড বিনোদনস্কুইড গেম
Previous Post

সারাদেশে টিসিবির পণ্য বিক্রি আবারও শুরু

Next Post

টরন্টোর বাঙালি কমিউনিটির জনপ্রিয় মুখ ব্যারিস্টার রিজুয়ানের মৃত্যু

Next Post
টরন্টোর বাঙালি কমিউনিটির জনপ্রিয় মুখ ব্যারিস্টার রিজুয়ান. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোর বাঙালি কমিউনিটির জনপ্রিয় মুখ ব্যারিস্টার রিজুয়ানের মৃত্যু

মেসি গোল করে উল্লাস করছেন, ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরেই মেসির দুই গোল, জিতল মিয়ামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT