কানাডার টরন্টোর বাঙালি কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার রিজুয়ান রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কানাডার স্থানীয় সময় শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় টরন্টোর প্রিন্সেস মার্গারেট ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
তিনি দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। তিনি এমপিপি অফ অন্টারিও প্রভেনশিয়াল পার্লামেন্ট ফ্রম স্কোরবোরো সাউথওয়েস্ট এবং ডেপুটি লিডার অফ অফিশিয়াল অপজিশন অফ অন্টারিও ডলি বেগম এর স্বামী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
কানাডায় আইন পেশায় নিয়োজিত ব্যারিষ্টার রিজওয়ান মূলধারার রাজনীতিতে সক্রিয় ছিলেন। কানাডার অন্যতম বড় রাজনৈতিক দল এনডিপির-স্কারবোরো সাউথ ওয়েষ্ট রাইডিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশি কমিউনিটি এবং নতুন অভিবাসীদের সহায়তায় তার নেতৃত্বে বেশ কয়েকটি জণকল্যাণমূলক প্রকল্প চলমান রয়েছে।









