চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি ওর মধ্যে এখনই স্টারডম দেখতে পাই: পরীমনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
পরীমনি ও তার সন্তানদের সঙ্গে খুশি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজার ছেলে হবে রাজা, তেমনই সুপারস্টারদের সন্তানরা হবে একই জগতের স্টার। এই ধারণা নিয়ে এতদিন বলিউডে রাজত্ব করে এসেছেন বহু স্টারকিডরা। তবে এখন শুধু বলিউডে নয়, বলিউডের পাশাপাশি ঢালিউডেও যেন এই চল প্রচলিত হয়ে আসছে। তারই যেন অন্যতম উদাহরণ চিত্রনায়িকা পরীমনি পুত্র শাহীম মুহাম্মদ পুণ্য।

তবে এই ধারণা যে শুধু পরী ভক্তদের মাঝেই বিরাজমান এমনটা নয়। পরী নিজেও তার ২ বছরের সন্তানের মাঝে এখনই খুঁজে পান স্টারডম। যারই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন ‘স্বপ্নজাল’ খ্যাত এই অভিনেত্রী।

শেয়ার করা ভিডিওটিতে দেখা গেছে, গাড়ির জানালা দিয়ে একঝাঁক পথশিশুদের উদ্দেশ্য করে হাত নাড়াচ্ছেন ছোট্ট পুন্য। শুধু তাই নয়, এই সময় সকলের উদ্দেশে তাকে উড়ন্ত চুম্বন (ফ্লাইং কিস) ও প্রদর্শন করতে দেখা যায়। যেন কোন এক সুপারস্টার তার ভক্তদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছেন।

সেই পোস্টের ক্যাপশনেই পরীমনি লেখেন, আমি ওর মধ্যে এখনই একটা স্টারডম দেখতে পাই। ভিষণ রকম লিডারশীপ ব্যাপারটাও তার মধ্যে আছে। খুব সহজে সবার সাথে মিশে যাওয়ার একটা দারুণ গুণ তার এই ছোট্ট থেকেই হচ্ছে। সবার ভালোবাসা কেড়ে নেয় সে কীভাবে যেন! আমি শুধু মুগ্ধ হয়ে দেখি। দেখতেই থাকি! একজন মানবিক মানুষ হয়ে জগতে পুণ্যের আলো ছড়াও বাজান আমার। দোয়া।

২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তীতে সেই বছর তাদের প্রেম গড়ায় পরিণয়ে। অতঃপর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পুণ্যর। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে ছেলেকে একাই সামলাচ্ছেন পরীমনি।

Tags: পরীমনিপুণ্যলিড বিনোদনশাহীম মুহাম্মদ পুণ্যস্টারকিডস্টারডম
Previous Post

ঘনিয়ে আসছে নিম্নচাপ: দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বন্দরে সতর্কসংকেত

Next Post

সুষ্ঠু নির্বাচনে প্রয়োজন দলগুলোর সদিচ্ছা: বদিউল আলম মজুমদার

Next Post
বদিউল আলম মজুমদার একান্ত সাক্ষাৎকারে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষ্ঠু নির্বাচনে প্রয়োজন দলগুলোর সদিচ্ছা: বদিউল আলম মজুমদার

অভিনেতা কেজরিলওয়াল জামিনে মুক্তি পেয়েছেন, জনসমাগমে হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ মাস পর জামিন পেলেন কেজরিলওয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT