চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গণপরিবহনে শৃঙ্খলা আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শৃঙ্খলা উন্নয়নে গণপরিবহন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গণপরিবহনে শৃঙ্খলা আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার।

আজ মঙ্গলবার ১০ সেপ্টেম্বর বিকেলে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ডিটিসিএ’র সভাকক্ষে আয়োজিত গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক এ মন্তব্য করেন।

তিনি বলেন, ঢাকা মহানগরীর পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত, সমন্বিত ও আধুনিকীকরণ করার লক্ষ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণপরিবহনে শৃঙ্খলা আনতে নাগরিক সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে সভাপতি বলেন, গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন কারও একার পক্ষে সম্ভব নয়, এখানে সবারই দায় রয়েছে এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় বক্তারা গণপরিবহনে শৃঙ্খলা আনতে নানাবিধ সমস্যা ও চ্যালেঞ্জ এর কথা তুলে ধরেন এবং এ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে মতামত দেন। সভার সমাপনী বক্তব্যে সভাপতি ও ডিটিসিএ এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার বলেন, সকল অংশীদারদের পরামর্শ অনুযায়ী অতি দ্রুত বাসের রুট পারমিট চালু করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ, নিয়মিত সকল অংশীজনের সাথে আলোচনা করা, ক্যাপাসিটি বিল্ড আপ করা, ই-টিকিট চালু করা এবং ধীরে ধীরে গণপরিবহন ব্যবস্থাকে অটোমেশনে রূপান্তর করার ব্যবস্থা নেওয়া হবে।

এ মতবিনিময় সভায় গণপরিবহনে শৃঙ্খলা সম্পর্কিত সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র সমাজের প্রতিনিধিসহ বাস মালিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: গণপরিবহনশৃঙ্খলা
Previous Post

বোরকা পরা নিয়ে সত্যি কী বলেছেন জামিল আহমেদ?

Next Post

প্রাণঘাতী হতে পারে মৌমাছি বা বোলতার কামড়ও

Next Post
বিষাক্ত মৌমাছির কামড়ের ছবি, যা প্রাণঘাতী হতে পারে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণঘাতী হতে পারে মৌমাছি বা বোলতার কামড়ও

চ্যানেল আই অনলাইন সংবাদ, যুবকের হাসিমুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইয়াজ হত্যায় শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে হত্যা-গণহত্যার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT