চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বারমুডার চেয়েও ভয়ংকর রহস্যময় স্থান ‘আলাস্কা ট্রায়াঙ্গেল’, নিখোঁজ ২০ হাজার মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2024
in আন্তর্জাতিক
A A
আলাস্কা ট্রায়াঙ্গেল এর মানচিত্র যেখানে বারো, আনকোরেজ ও জুনে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রহস্যময়ভাবে মানুষের হারিয়ে যাওয়ার জন্য আটলান্টিম মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল বেশ কুখ্যাত। এর চেয়েও ভয়ংকর রহস্যময় স্থান ‘আলাস্কা ট্রায়াঙ্গেল’। অদৃশ্য হয়ে যাওয়া মানুষের সংখ্যা এবং রহস্যময় ঘটনাবলীর জন্য এটা বিশ্বব্যাপী আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এই স্থানে ২০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে, যাদের আর খুঁজে পাওয়া যায়নি।

আলাস্কার এক বিস্তীর্ণ অঞ্চল, যা ‘আলাস্কা ট্রায়াঙ্গেল’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের অ্যানকোরেজ এবং জুনিওর মাঝামাঝি এই স্থানে নিখোঁজ হওয়া মানুষদের আর খুঁজে পাওয়া যায়নি।

বিজ্ঞানবিষয়ক সংস্থা আইএফএল সাইন্সের তথ্য অনুযায়ী, ১৯৭২ সালে অ্যানকোরেজ থেকে জুনিওরে যাওয়ার সময় একটি ছোট বিমান হারিয়ে যায়। ওই বিমানে দুইজন মার্কিন রাজনীতিবিদসহ মোট চার আরোহী ছিলেন। হঠাৎ করে বিমানটি হারিয়ে যাওয়ার পরই আলাস্কা ট্রায়াঙ্গেল সবার নজরে আসে।

বিমানটি খুঁজে পেতে ওই সময় ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে বিমান এবং এটির আরোহীদের আরও কখনো খুঁজে পাওয়া যায়নি।

আরোহীদের মধ্যে অন্যতম ছিলেন যুক্তরাষ্ট্রের আইনসভার প্রধান নেতা থমাস হেল বোগ। তিনি আবার ছিলেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যা তদন্ত কমিটির সদস্য। হেল বোগ ও তার বিমান হঠাৎ করে হাওয়া হয়ে যাওয়ার পর এ নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব বের হয়।

সেখানে হারিয়ে যাওয়ার কারণ:
কেন এই এলাকায় মানুষ বারবার হারিয়ে যায়, তা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেউ কেউ মনে করেন, সেখানে অদৃশ্য চুম্বকীয় শক্তি কাজ করে। আবার অনেকের ধারণা, এ অঞ্চলে এলিয়েনের উপস্থিতি আছে।

তবে গবেষকদের মতে ওই অঞ্চলটি বেশ বিস্তৃর্ণ এবং বড়। সেখানে অনেক জনহীন এবং প্রাকৃতিক ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। এ কারণে আলাস্কা ট্রায়াঙ্গেলে মানুষ হারিয়ে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না।

Tags: নিখোঁজ
Previous Post

অনিয়ম-দুর্নীতির উৎস চিহ্নিত করে সমাধান করতে হবে: সাখাওয়াত হোসেন

Next Post

পাকিস্তান ও ভারতের প্রদর্শনীতে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

Next Post
নাটকের পোস্টার যেখানে একটি খালি গেটের মতো কাঠামো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ও ভারতের প্রদর্শনীতে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

আশুলিয়ায় শিক্ষার্থী আবিরের মৃত্যুর ঘটনায় নিহতের ছবি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ আগস্ট আশুলিয়ায় শিক্ষার্থী আবির নিহতের ঘটনায় অভিযোগ দাখিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT