চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরজি কর: মমতার সরকারের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীকে অসহযোগিতার অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2024
in আন্তর্জাতিক
A A
নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ রাস্তায় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২১ আগস্ট আরজি কর হাসপাতালের নিরাপত্তায় সেখানে মোতায়েন করা হয় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। তবে বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতা করছে না রাজ্য সরকার, এমনকি থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে না, এমন অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সুপ্রিম কোর্টের কাছে করা আবেদনে বলা হয়েছে, আরজি কর হাসপাতালে সিআইএসএফ’র যে কর্মীদের মোতায়েন করা হয়েছে, তারা ভয়ঙ্কর অসুবিধার মধ্যে পড়েছেন। তাদের থাকার উপযুক্ত ব্যবস্থা নেই এবং নিরাপত্তার জন্য ন্যূনতম জিনিসপত্র নেই। বাধ্য হয়ে উপায় না থাকায় সিআইএসএফ সদস্যরা এখন কলকাতা বন্দরে সিআইএসএফের ইউনিটের সঙ্গে থাকছে।

বন্দর থেকে আরজি করে আসতে তাদের এক ঘণ্টার মতো সময় লাগে। ফলে তাদের কাজের অসুবিধা হচ্ছে। তাছাড়া এই ব্যবস্থা চলতে থাকলে আরজি করে কোনো কঠিন ও জরুরি পরিস্থিতির মোকাবিলায় আরও বাহিনী পাঠানোও কঠিন হয়ে যাবে।

সর্বোচ্চ আদালতই আরজি করের নিরাপত্তা ব্যবস্থা সিআইএসএফের হাতে তুলে দিয়েছে। এই অবস্থায় সিআইএসএফের প্রতি অসহযোগিতার গুরুতর অভিযোগ সামনে এলো। আর এই অভিযোগ কোনো বিরোধী দল বা সংগঠন করেনি, করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেটাও সর্বোচ্চ আদালতের কাছে। বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) সুপ্রিম কোর্টে আরজি কর নিয়ে শুনানি হওয়ার কথা।

গত ২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে চিঠি দিয়ে অসুবিধার কথা ও নিরাপত্তা সংক্রান্ত জিনিসপত্র না থাকার কথা জানানো হয়েছিল। সুপ্রিম কোর্টের কাছে করা আবেদনে বলা হয়েছে, রাজ্য সরকার তাদের কোনো জবাব দেয়নি। আদালতের নির্দেশের ফলে যে সিআইএসএফ কর্মীদের নিয়োগ করা হয়েছে, তাদের রাজ্য সরকার উপযুক্ত সাহায্য করবে কিনা তারা সেটাও বলেনি। স্বরাষ্ট্র মন্ত্রণাল জানিয়েছে, বর্তমান উত্তেজক পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছ থেকে এধরনের অসহযোগিতা প্রত্যাশিত নয়। রাজ্যের কাছে চিকিৎসকদের, বিশেষ করে নারী চিকিৎসকদের নিরাপত্তা সর্বোপরি হওয়া উচিত।

বলা হয়েছে, বারবার অনুরোধ করা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার কোনো পদক্ষেপ নেয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাই নিয়মে পরিণত হয়েছে। আবেদনে বলা হয়েছে. জনগণের ভোটে নির্বাচিত একটি রাজ্য সরকারের তাদের কাজের ক্ষেত্রে ন্যায়পরায়ণ হওয়া উচিত। বিশেষ করে যেখানে তাদের বাসিন্দাদের নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে আছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি রাজ্য সরকারের আদালতের নির্দেশ অমান্য করা শুধু যে আদালত অবমাননার ঘটনা তাই নয়, এটা সংবিধান-বিরোধী এবং নৈতিক দিক থেকেও মানা যায় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, সর্বোচ্চ আদালত যেভাবে একটি বড় সমস্যা সমাধানের পথ নিয়েছে. সেখানে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে বাধা তৈরি করছে, যাতে তা বানচাল হয়ে যায়। রাজ্য চায় না, এই সমস্যার সমাধান হোক।

কেন এই আবেদন?
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাজ্য সরকারের ‘অন্যায্য়, অপ্রত্যাশিত, ক্ষমার অযোগ্য’ ব্যবহারের মুখে পড়ে এই আবেদন করতে বাধ্য হয়েছে। তারা মনে করে, রাজ্যের মানুষের ন্যায়বিচারের স্বার্থে সরকার সিআইএসএফের সঙ্গে সহযোগিতা করুক। তাদের কাজ করার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না থাকে, সেটা নিশ্চিত করতেই এই আবেদন করা হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে সিআইএসএফের, বিশেষ করে নারী কর্মীদের কাজ করতে যে খুব অসুবিধা হচ্ছে সেটাও জানানো হয়েছে।

কী চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়?
স্বরাষ্ট্র মন্ত্রণালয় চায়, সুপ্রিম কোর্ট সিআইএসএফকে পূর্ণ সহযোগিতা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিক। সিআইএসএফ যে ন্যায্য অনুরোধ করেছে, তা যেন সব পূরণ করে রাজ্য সরকার।

আর তারা যদি এই সহযোগিতা না করে তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি শুরু হোক বলে তারা জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদন, আদালত যেটা ঠিক মনে করে সেই নির্দেশ দিক।

রাজ্য দায় এড়াতে চায়?
প্রবীণ সাংবাদিক আশিস গুপ্ত জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী যদি রাজ্যের কোনো সংস্থায় নিরাপত্তা দেয়, তাহলে তাদের জন্য রাজ্যেকেই ব্যবস্থা করতে হয়। তাদের খরচও রাজ্যকে ওঠাতে হয়। এক্ষেত্রে হয়ত রাজ্য সরকার তাদের সেই দায়টা নিতে চাইছে না।

২০১৩ সালে সংসদে একটি প্রশ্নের জবাবে জানানো হয়েছিল, রাজ্যগুলোর কাছে সিআইএসএফের ১১০ কোটি ৩৪ লাখ টাকারও বেশি পাওনা আছে। সেসময় পশ্চিমবঙ্গের কাছ থেকে ৩৬ লাখ টাকারও বেশি অর্থ পেত সিআইএসএফ।

সোর্স: ডয়চে ভেলে
Tags: অভিযোগআরজি করডয়চে ভেলেডিডব্লিউ স্টোরিডিডাব্লিউডিডাব্লিউ স্টোরিনিরাপত্তা বাহিনীপশ্চিমবঙ্গ
Previous Post

বৃহস্পতিবার থেকে সব ফ্যাক্টরি খোলা হবে: বিজিএমইএ সভাপতি

Next Post

বন্যার্ত পুরো গ্রামবাসীদের খাওয়ালেন তৌসিফ-তিশারা

Next Post
বন্যার্তদের জন্য খাবার প্রস্তুত ও বিতরণ করছেন স্বেচ্ছাসেবকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার্ত পুরো গ্রামবাসীদের খাওয়ালেন তৌসিফ-তিশারা

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সাংবাদিকদের সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে নিয়ে যা বললেন আইনজীবী সমিতির সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT